ঢাকার কণ্ঠ
প্রকাশ : সোমবার, ৩১ আগস্ট ২০২৬। ০১:০৬ মিনিট

কক্সবাজার শৈবাল পয়েন্টের ঝাউবাগান পরিনত হচ্ছে বিরানভূমিতে!

লাখো মানুষের স্বপ্নের শুভাঢ্যা খালে প্রাণ ফেরাতে কর্তৃপক্ষের তোড়জোড়

দক্ষিণ কেরানীগঞ্জ থানার নতুন ওসি ফখরুল ইসলাম

দক্ষিণ কেরানীগঞ্জে জাল দলিল তৈরির অভিযোগে গ্রেফতার ২

বিচ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মালামাল লুট-ভাংচুরের দাবি বৃদ্ধার, জেলা প্রশাসকে লিখিত অভিযোগ!

রাতের আঁধারে বিচ ম্যাজিস্ট্রেটের প্রশ্নবিদ্ধ অভিযান, নিঃস্ব হয়ে গেছে ৬৫ বছরের বৃদ্ধা!

উচ্ছেদের পরদিনই ফের দখলে আব্দুল্লাহপুরের ফুটপাত, প্রশাসনে তদারকি অভাব

বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ

স্কুলের বেঞ্চ গোয়ালঘরে, জানেন না প্রধান শিক্ষক!

শেরপুরের নকলা উপজেলার খিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহারের তিনটি লোহার বেঞ্চ পাশের একটি বাড়ির গোয়ালঘর থেকে উদ্ধারের ঘটনায় নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের আসবাবপত্র কীভাবে স্কুলের বাইরে গিয়ে পাশের বাড়িতে পৌঁছাল, তা নিয়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আলোচনা।

রোববার (৩০ আগস্ট) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের পাশের আবু মিয়ার বাড়ির গোয়ালঘরে লাকড়ির নিচে তিনটি লোহার বেঞ্চ রাখা রয়েছে। পরে স্থানীয়দের সহযোগিতায় বেঞ্চগুলো উদ্ধার করে বিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় গণমাধ্যমকর্মী শেখ মেহেদী জানান , বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরার কাছে স্কুলের কোনো আসবাবপত্র বাইরে আছে কি না জানতে চাইলে তিনি জানান, বিদ্যালয়ের কোনো আসবাবপত্র বাইরে নেই। পরে প্রধান শিক্ষক ও স্থানীয়দের উপস্থিতিতে পাশের বাড়ির গোয়ালঘর থেকে লাকড়ির নিচে রাখা তিনটি লোহার বেঞ্চ উদ্ধার করা হয়।

শেখ মেহেদীর দাবি, বেঞ্চগুলো লোহার হওয়ায় এর আর্থিক মূল্য রয়েছে। এগুলো কীভাবে বিদ্যালয়ের বাইরে গেল এবং বিক্রি করা হয়েছিল কি না, তা তদন্ত করে দেখা প্রয়োজন।

তবে আবু মিয়ার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রধান শিক্ষক হীরা তাদের বেঞ্চগুলো দিয়েছেন এবং বিষয়টি তাকে জানিয়েই বেঞ্চগুলো বাড়িতে নেওয়া হয়েছিল।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হীরা বলেন, “আমি জানতাম না সেগুলো আমাদের স্কুলের বেঞ্চ। আমি কাউকে দেইনি এবং নেওয়ার অনুমতিও দেইনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।”

নকলা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. গোলাম রব্বানী বলেন, “বিষয়টি আমি শুনেছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের পুরোনো বেঞ্চ বিক্রি করে দেওয়া হয়ে থাকতে পারে। তবে বেঞ্চগুলো কীভাবে বিদ্যালয়ের বাইরে গিয়ে পাশের বাড়ির গোয়ালঘরে পৌঁছাল এবং সেগুলো কাউকে দেওয়া বা বিক্রি করা হয়েছিল কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট হওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা।

ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সরকারি সম্পদের ব্যবহারের বিষয়ে প্রকৃত তথ্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

স্কুলের বেঞ্চ গোয়ালঘরে, জানেন না প্রধান শিক্ষক!

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত