সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী আজ শুক্রবার। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবীতে আবির্ভূত হন ভগবান শ্রীকৃষ্ণ। প্রায় সাড়ে পাঁচ হাজার বছর আগে অত্যাচারী রাজা কংসের কারাগারে তাঁর জন্ম হয়। শিষ্টের পালন ও দুষ্টের দমন এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল বলে বিশ্বাস করেন সনাতন ধর্মাবলম্বীরা।
জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পৃথক বাণীতে তাঁরা জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
দিনটি উপলক্ষে আজ সরকারি ছুটি। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারসহ বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। বিভিন্ন সংবাদপত্রেও প্রকাশিত হবে বিশেষ নিবন্ধ।
জন্মাষ্টমী উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির, মঠ ও পূজামণ্ডপে নানা ধর্মীয় কর্মসূচি নেওয়া হয়েছে। এসব আয়োজনের মধ্যে রয়েছে শোভাযাত্রা, গীতাযজ্ঞ, কীর্তন, আরতি, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনা সভা।
রাজধানীতে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে দুই দিনব্যাপী কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব শুরু হচ্ছে আজ। ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে সকাল ৮টায় দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞের মধ্য দিয়ে শুরু হবে দিনের কর্মসূচি। চট্টগ্রামের সীতাকুণ্ডের শংকর মঠ ও মিশন এ গীতাযজ্ঞ পরিচালনা করবে।
এরপর বেলা ৩টায় ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী শোভাযাত্রা বের হবে। ঢাকেশ্বরী মন্দিরসংলগ্ন পলাশীর মোড়ে শোভাযাত্রার উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। শোভাযাত্রাটি পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে। রাতে অনুষ্ঠিত হবে শ্রীকৃষ্ণের পূজা।
উৎসবের দ্বিতীয় ও শেষ দিন আগামীকাল শনিবার বেলা ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। পরে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দুই দিনব্যাপী আয়োজনের সমাপ্তি হবে।
এদিকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন) রাজধানীর স্বামীবাগ ইসকন আশ্রমে জন্মাষ্টমী মহোৎসবের আয়োজন করেছে। এতে আলোচনা সভার পাশাপাশি দরিদ্র ও দুস্থ মানুষের মধ্যে বস্ত্র ও খাদ্য বিতরণের কর্মসূচি রয়েছে।
এ ছাড়া রমনা কালীমন্দির ও মা আনন্দময়ী আশ্রম, রাজারবাগের বরদেশ্বরী কালীমাতা মন্দির ও শ্মশান, মিরপুর কেন্দ্রীয় মন্দির, স্বামী ভোলানন্দ গিরি আশ্রম, প্রভু জগদ্বন্ধু মহাপ্রকাশ মঠ, ঠাঁটারীবাজার শিবমন্দির, রাধামাধব জিও দেব বিগ্রহ মন্দির, রাধাগোবিন্দ জিও ঠাকুর মন্দির, শিবমন্দির, রামসীতা মন্দির ও মাধব গৌড়ীয় মঠসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সংগঠন পৃথক কর্মসূচি পালন করবে।
জন্মাষ্টমী উপলক্ষে পৃথক বিবৃতিতে শুভেচ্ছা জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতিত্রয় ঊষাতন তালুকদার, অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র দেবনাথ ও সাধারণ সম্পাদক শুভাশীষ কুমার বিশ্বাস (সাধন) প্রমুখ।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন