ঢাকার কণ্ঠ
প্রকাশ : শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬। ১২:১৮ মিনিট

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ অবস্থায় মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপরে স্কচটেপে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির পরনে সিএনজিচালকদের পোশাকের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি ছিল।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা এ বিষয়ে তদন্ত করছি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। তার পরনে সিএনজিচালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট আর লুঙ্গি ছিল। এ ছাড়া তার মুখ ছিল স্কচটেপ ।

পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিরাপত্তাক্যামেরা রয়েছে। এমন নজরদারির মধ্যে এক্সপ্রেসওয়ের ওপর কীভাবে ওই ব্যক্তির মরদেহ এল, তা তদন্ত করছে পুলিশ।

বিষয় : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরাদেহ উদ্ধার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ অবস্থায় মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপরে স্কচটেপে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির পরনে সিএনজিচালকদের পোশাকের মতো নীল রঙের শার্ট ও লুঙ্গি ছিল।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বনানী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা এ বিষয়ে তদন্ত করছি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ওই ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। তার পরনে সিএনজিচালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট আর লুঙ্গি ছিল। এ ছাড়া তার মুখ ছিল স্কচটেপ ।

পুরো এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিরাপত্তাক্যামেরা রয়েছে। এমন নজরদারির মধ্যে এক্সপ্রেসওয়ের ওপর কীভাবে ওই ব্যক্তির মরদেহ এল, তা তদন্ত করছে পুলিশ।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত