ঢাকার কণ্ঠ
প্রকাশ : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬। ০৫:৫২ মিনিট

‘আওয়ামী লীগ ফিরলে প্রথম সুযোগেই জামায়াত নেতাদের ফাঁসি দেবে’

আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে এলে জামায়াতে ইসলামীর নেতাদের আবারও ফাঁসির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, বর্তমান সরকারের সময়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। তার দাবি, সরকারের বিরুদ্ধে একটি পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামানোর চেষ্টা করছে এবং ’৭১-এর ঘাতক ও ’২৪-এর পরাজিত শক্তি এক হয়ে গেছে। জামায়াত আমিরের বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণার যোগসূত্র রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতের রাজনৈতিক ভূমিকা নিয়ে সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, দলটি এবার সংসদে বিরোধী দল হিসেবে রয়েছে এবং ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। তার ভাষ্য, ছায়া মন্ত্রিসভা সরকারের যৌক্তিক সমালোচনা করতে পারে ও সহযোগিতা করতে পারে; তবে জামায়াতের নেতৃত্বাধীন ছায়া মন্ত্রিসভা সরকারের বিরোধিতা করছে।

জ্বালানি সংকটের মতো বৈশ্বিক সমস্যাকে কেন্দ্র করে জামায়াত সরকারের বিরুদ্ধে লংমার্চ করছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে বলে দাবি করেন রাশেদ খাঁন।

জামায়াত নেতাদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর বিষয়ে জামায়াতের অবস্থানের কারণে দলটির নেতাদের সতর্ক হওয়া উচিত। তার দাবি, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হলে তারা আবারও জামায়াত নেতাদের ফাঁসি দেবে।

এর আগে সকালে শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাশেদ খাঁন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

বিষয় : রাশেদ খাঁন আওয়ামী লীগ জামায়াত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

‘আওয়ামী লীগ ফিরলে প্রথম সুযোগেই জামায়াত নেতাদের ফাঁসি দেবে’

প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে এলে জামায়াতে ইসলামীর নেতাদের আবারও ফাঁসির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, বর্তমান সরকারের সময়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজ এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে। তার দাবি, সরকারের বিরুদ্ধে একটি পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামানোর চেষ্টা করছে এবং ’৭১-এর ঘাতক ও ’২৪-এর পরাজিত শক্তি এক হয়ে গেছে। জামায়াত আমিরের বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণার যোগসূত্র রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতের রাজনৈতিক ভূমিকা নিয়ে সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, দলটি এবার সংসদে বিরোধী দল হিসেবে রয়েছে এবং ছায়া মন্ত্রিসভা গঠন করেছে। তার ভাষ্য, ছায়া মন্ত্রিসভা সরকারের যৌক্তিক সমালোচনা করতে পারে ও সহযোগিতা করতে পারে; তবে জামায়াতের নেতৃত্বাধীন ছায়া মন্ত্রিসভা সরকারের বিরোধিতা করছে।

জ্বালানি সংকটের মতো বৈশ্বিক সমস্যাকে কেন্দ্র করে জামায়াত সরকারের বিরুদ্ধে লংমার্চ করছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে বলে দাবি করেন রাশেদ খাঁন।

জামায়াত নেতাদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর বিষয়ে জামায়াতের অবস্থানের কারণে দলটির নেতাদের সতর্ক হওয়া উচিত। তার দাবি, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হলে তারা আবারও জামায়াত নেতাদের ফাঁসি দেবে।

এর আগে সকালে শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন রাশেদ খাঁন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত