ঢাকার কণ্ঠ

৫ দিন পর গভীর সমুদ্র থেকে জীবিত উদ্ধার ৮ জেলে

সুন্দরবনের কোকিলমনি এলাকার গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে প্রায় পাঁচ দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গত ১৯ সেপ্টেম্বর আট জেলে একটি ফিশিং বোট নিয়ে মাছ ধরতে যান। সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে যাওয়ার পর বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর সেটি সমুদ্রে ভাসতে থাকে।

পরে ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে বোটের মালিককে ফোন করে বিপদের কথা জানান। বিষয়টি জানতে পেরে বোটের মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি থেকে একটি উদ্ধারকারী দল গভীর সমুদ্রে অভিযান শুরু করে। একপর্যায়ে বিকল ফিশিং বোটটি শনাক্ত করে ভেতরে থাকা আট জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়। উদ্ধার হওয়া জেলেদের বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

বিষয় : জীবিত উদ্ধার ৮ জেলে সুন্দরবন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

৫ দিন পর গভীর সমুদ্র থেকে জীবিত উদ্ধার ৮ জেলে

প্রকাশের তারিখ : ২৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সুন্দরবনের কোকিলমনি এলাকার গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে প্রায় পাঁচ দিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গত ১৯ সেপ্টেম্বর আট জেলে একটি ফিশিং বোট নিয়ে মাছ ধরতে যান। সুন্দরবনের কোকিলমনি থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল দক্ষিণে গভীর সমুদ্রে যাওয়ার পর বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এরপর সেটি সমুদ্রে ভাসতে থাকে।

পরে ২৪ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে বোটটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে এক জেলে বোটের মালিককে ফোন করে বিপদের কথা জানান। বিষয়টি জানতে পেরে বোটের মালিক কোস্ট গার্ড পশ্চিম জোনের কাছে সহায়তা চান।

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন কোকিলমনি থেকে একটি উদ্ধারকারী দল গভীর সমুদ্রে অভিযান শুরু করে। একপর্যায়ে বিকল ফিশিং বোটটি শনাক্ত করে ভেতরে থাকা আট জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং প্রয়োজনীয় খাবার সরবরাহ করা হয়। উদ্ধার হওয়া জেলেদের বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত