ঢাকার কণ্ঠ
আপডেট : শনিবার, ২১ নভেম্বর ২০২৬ । ০৮:১২ মিনিট

কেরানীগঞ্জে আ.লীগ নেতার বাড়িতে হামলা-লুট, গুলিবিদ্ধ ১

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে তেঘরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাজী নূরে আলমের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় বাড়িতে থাকা দুটি গাড়িতে আগুন দেওয়া হয়। 

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা পাঁচ কোটি টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। হামলাকারীদের ছোড়া গুলিতে নূরে আলমের শ্বশুর আলম মিয়া (৭০) গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুরের হাটখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী নূরে আলমের স্ত্রী পারভীন বেগম অভিযোগ করে বলেন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লার নির্দেশে তাঁর ছোট ভাই তেঘরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আবির মোল্লা (পায়েল), থানা ছাত্রদলের সদস্য ও তাঁদের খালাতো ভাই নিরব, ফজল মেম্বারের ছেলে সিয়াম, শওকতসহ ২০ থেকে ৩০ জনের একটি দল তাঁদের বাড়িতে হামলা চালায়।

তিনি বলেন, হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর, মালামাল লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ সময় বাড়িতে থাকা দুটি গাড়িতে আগুন দেওয়া হয়। হামলাকারীরা পাঁচ কোটি টাকা ও ৭০ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলে দাবি করেন তিনি।

পারভীন বেগমের অভিযোগ, হামলাকারীরা তাঁর স্বামী নূরে আলম ও দুই ছেলেকে লক্ষ্য করে গুলি ছোড়ে। খবর পেয়ে তাঁর বাবা আলম মিয়া বাড়িতে আসার পথে তাঁকেও গুলি করা হয়। এতে তিনি গুলিবিদ্ধ হন।

পারভীন বেগম আরও বলেন, ৫ আগস্টের পর থেকে ছাত্রদলের নেতাদের চাঁদা দিয়ে আসছিলেন তাঁরা। এরপরও নতুন করে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হচ্ছিল। দাবি করা টাকা না দেওয়ায় তাঁদের বাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তাঁর।

হাজী নূরে আলম বলেন, হামলার সময় দুর্বৃত্তরা বিভিন্ন স্লোগান দিয়ে বাড়ির বিভিন্ন কক্ষে ভাঙচুর ও লুটপাট চালায়। তাঁকে ও তাঁর দুই ছেলেকে লক্ষ্য করে তিনটি গুলি ছোড়া হয়। তাঁর শ্বশুরকে লক্ষ্য করে গুলি করলে তিনি গুলিবিদ্ধ হন।

আলম মিয়া বর্তমানে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান নূরে আলম।

অভিযোগের বিষয়ে ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা বলেন, “নূরে আলম আওয়ামী লীগের অর্থ জোগানদাতা। তাঁর বাড়িতে কে বা কারা হামলা করেছে, তা আমাদের জানা নেই। আমার রাজনৈতিক অফিসে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন দিয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধী যে-ই হোক, তদন্তের মাধ্যমে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিষয় : কেরানীগঞ্জ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

কেরানীগঞ্জে আ.লীগ নেতার বাড়িতে হামলা-লুট, গুলিবিদ্ধ ১

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত