ক্যাডেট এএসআই (নিরস্ত্র) (পুরুষ/নারী) পদে নিয়োগের লক্ষ্যে প্রাথমিক বাছাইয়ের (প্রথম দিনের কার্যক্রম) আয়োজন করা হয়েছে।
রোববার (২১ জুন) সকাল ৮টা থেকে ঢাকার মিলব্যারাক পুলিশ লাইন্সে শারীরিক সক্ষমতা পরীক্ষা (Physical Endurance Test-PET) কার্যক্রম শুরু হয়।
নির্ধারিত সময় অনুযায়ী, প্রাথমিকভাবে আবেদনকারী প্রার্থীদের ১ নম্বর গেইট দিয়ে প্রবেশ করিয়ে শারীরিক মাপ গ্রহণ এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে পুলিশ লাইন্স মাঠে নেওয়া হয়।
প্রাথমিক বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন নিয়োগ বোর্ডের সভাপতি ও ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন। তিনি নিয়োগ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের পেশাদারিত্ব, সততা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন এবং আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি মোহাম্মদ জিয়াউর রহমান, পিপিএম, অ্যাডিশনাল ডিআইজি; অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, নিয়োগ বোর্ডের সদস্য মো. আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (এ অ্যান্ড এফ), মানিকগঞ্জ জেলা; সজীব শাহরীন, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, নরসিংদী জেলা এবং মেডিকেল অফিসারসহ ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
প্রথম দিনের কার্যক্রম শেষে উত্তীর্ণ প্রার্থীদের আগামী দিনের মাঠ পরীক্ষার প্রস্তুতি বিষয়ে ব্রিফ করা হয়। প্রার্থীদের ২২ জুন সকাল ৮টার মধ্যে নির্ধারিত স্থানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
সফলভাবে প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন হওয়ায় নিয়োগ কমিটির সভাপতি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং দিনের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করেন।
বিষয় : ক্যাডেট এএসআই

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন