৫০তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষা-২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ পরীক্ষায় ৬ হাজার ১৬৫ জন প্রার্থী সাময়িকভাবে (প্রভিশনালি) উত্তীর্ণ হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পিএসসি সচিবালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষা গত ৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহসহ দেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়।
পরীক্ষা শেষে কমিশনের অনুমোদনক্রমে মোট ৬ হাজার ১৬৫ জনকে লিখিত পরীক্ষায় সাময়িকভাবে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে।
পিএসসি জানিয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের পূর্ণাঙ্গ ফলাফল ও প্রয়োজনীয় নির্দেশনা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পরবর্তী ধাপে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক (ভাইভা) পরীক্ষার সময়সূচি ও অন্যান্য নির্দেশনা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।
বিষয় : ৫০তম বিসিএস

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন