৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
রোববার (২৮ জুন) পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ বা মনোনয়ন দেওয়া হয়েছে।
এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে মোট ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরবর্তীতে মে মাস থেকে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা (ভাইভা) গ্রহণ করা হয়।
চূড়ান্ত ফল প্রকাশের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো প্রার্থীদের।
বিষয় : পিএসসি ৪৭তম বিসিএস

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬
৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
রোববার (২৮ জুন) পিএসসির ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ বা মনোনয়ন দেওয়া হয়েছে।
এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে মোট ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হন। পরবর্তীতে মে মাস থেকে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা (ভাইভা) গ্রহণ করা হয়।
চূড়ান্ত ফল প্রকাশের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো প্রার্থীদের।

আপনার মতামত লিখুন