ঢাকার কণ্ঠ

মাত্র ৫০ মিলিগ্রামের ইনজেকশনের দাম ৫৫ হাজার টাকা! কেন এত ব্যয়বহুল?

মাত্র ৫০ মিলিগ্রামের একটি ইনজেকশনের দাম ৫৫ হাজার টাকা! রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ইনডোর ফার্মেসিতে এমন একটি ইনজেকশনের মূল্য শুনে বিস্মিত হন এক চিকিৎসক। পরে তিনি জানান, জীবনরক্ষাকারী এই ওষুধটি মূলত মস্তিষ্ক, হৃদপিণ্ড বা ফুসফুসের গুরুত্বপূর্ণ রক্তনালীতে জমাট বাঁধা রক্ত (ব্লাড ক্লট) গলাতে জরুরি অবস্থায় ব্যবহার করা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওই চিকিৎসক জানান, হাসপাতালের ফার্মেসিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক ব্যক্তি ‘টিপিলেস’ (সম্ভবত টেনেক্টেপ্লেস) ইনজেকশন আছে কি না জানতে চান। কর্তব্যরত ব্যক্তি জানান, ইনজেকশনটি রয়েছে এবং এর বর্তমান মূল্য প্রায় ৫৫ হাজার টাকা।

এত ব্যয়বহুল একটি ওষুধের দাম শুনে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, সুস্থ থাকার মতো বড় নিয়ামত অনেক সময় মানুষ উপলব্ধিই করে না।

পোস্টে তিনি ব্যাখ্যা করেন, শরীরের কোনো গুরুত্বপূর্ণ রক্তনালীতে হঠাৎ রক্ত জমাট বেঁধে গেলে এবং এর ফলে মস্তিষ্ক, হৃদপিণ্ড বা ফুসফুসে রক্ত চলাচল ব্যাহত হলে চিকিৎসকেরা বিশেষ পরিস্থিতিতে এই ধরনের রক্ত জমাট গলানোর ইনজেকশন ব্যবহার করেন। সময়মতো প্রয়োগ করা গেলে অনেক ক্ষেত্রে রোগীর জীবন রক্ষা করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, মানুষের শরীরে প্রতিনিয়ত স্বাভাবিকভাবে রক্ত চলাচল করছে, এটিও একটি বড় নিয়ামত। তাই সুস্থ থাকার জন্য কৃতজ্ঞ থাকা এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

বিষয় : ইনজেকশনের দাম ৫৫ হাজার টাকা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মাত্র ৫০ মিলিগ্রামের ইনজেকশনের দাম ৫৫ হাজার টাকা! কেন এত ব্যয়বহুল?

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

মাত্র ৫০ মিলিগ্রামের একটি ইনজেকশনের দাম ৫৫ হাজার টাকা! রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের ইনডোর ফার্মেসিতে এমন একটি ইনজেকশনের মূল্য শুনে বিস্মিত হন এক চিকিৎসক। পরে তিনি জানান, জীবনরক্ষাকারী এই ওষুধটি মূলত মস্তিষ্ক, হৃদপিণ্ড বা ফুসফুসের গুরুত্বপূর্ণ রক্তনালীতে জমাট বাঁধা রক্ত (ব্লাড ক্লট) গলাতে জরুরি অবস্থায় ব্যবহার করা হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ওই চিকিৎসক জানান, হাসপাতালের ফার্মেসিতে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক ব্যক্তি ‘টিপিলেস’ (সম্ভবত টেনেক্টেপ্লেস) ইনজেকশন আছে কি না জানতে চান। কর্তব্যরত ব্যক্তি জানান, ইনজেকশনটি রয়েছে এবং এর বর্তমান মূল্য প্রায় ৫৫ হাজার টাকা।

এত ব্যয়বহুল একটি ওষুধের দাম শুনে তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, সুস্থ থাকার মতো বড় নিয়ামত অনেক সময় মানুষ উপলব্ধিই করে না।

পোস্টে তিনি ব্যাখ্যা করেন, শরীরের কোনো গুরুত্বপূর্ণ রক্তনালীতে হঠাৎ রক্ত জমাট বেঁধে গেলে এবং এর ফলে মস্তিষ্ক, হৃদপিণ্ড বা ফুসফুসে রক্ত চলাচল ব্যাহত হলে চিকিৎসকেরা বিশেষ পরিস্থিতিতে এই ধরনের রক্ত জমাট গলানোর ইনজেকশন ব্যবহার করেন। সময়মতো প্রয়োগ করা গেলে অনেক ক্ষেত্রে রোগীর জীবন রক্ষা করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, মানুষের শরীরে প্রতিনিয়ত স্বাভাবিকভাবে রক্ত চলাচল করছে, এটিও একটি বড় নিয়ামত। তাই সুস্থ থাকার জন্য কৃতজ্ঞ থাকা এবং স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত