ঢাকার কণ্ঠ

ব্যাংকের পর্ষদে প্রতিনিধি পরিচালক নিয়োগে কড়াকড়ি

ব্যাংকের পরিচালনা পর্ষদে শেয়ারধারক কোম্পানির প্রতিনিধি পরিচালক নিয়োগ এবং ব্যাংকের শেয়ারে কোম্পানির বিনিয়োগের ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে প্রতিনিধি পরিচালক হতে হলে সংশ্লিষ্ট কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অথবা পরিচালক হওয়ার পাশাপাশি ওই কোম্পানিতে নিজের নামে নির্দিষ্ট পরিমাণ শেয়ার থাকতে হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক-কোম্পানির মালিকানা কাঠামোয় স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করা, অসামঞ্জস্যপূর্ণ বিনিয়োগ কমানো এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যেই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত পাবলিক লিমিটেড কোম্পানির প্রতিনিধি পরিচালক হতে হলে মনোনীত ব্যক্তির নিজের নামে সংশ্লিষ্ট কোম্পানির পরিশোধিত মূলধনের কমপক্ষে ২ শতাংশ দায়মুক্ত শেয়ার থাকতে হবে। অন্যান্য কোম্পানির ক্ষেত্রে এই মালিকানার পরিমাণ হতে হবে কমপক্ষে ২০ শতাংশ।

তবে নিয়োগের সময় শেয়ার থাকলেই শর্ত পূরণ হবে না। প্রতিনিধি পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পুরো সময় নির্ধারিত পরিমাণ শেয়ার মালিকানা বজায় রাখতে হবে। পাশাপাশি পরিচালক নিয়োগ, পুনর্নিয়োগ বা পরিবর্তনের জন্য বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিতে হবে এবং আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানিতে মনোনীত ব্যক্তির মালিকানার প্রমাণপত্র জমা দিতে হবে।

এদিকে কোনো কোম্পানি তার নিট সম্পদের চেয়ে বেশি মূল্যের ব্যাংক শেয়ার কোনো একক বা একাধিক ব্যাংক-কোম্পানিতে রাখতে পারবে না। যেসব কোম্পানি ইতোমধ্যে নির্ধারিত সীমার বেশি শেয়ার ধারণ করছে, তাদের সার্কুলার জারির তারিখ থেকে ছয় মাসের মধ্যে অতিরিক্ত বিনিয়োগ কমিয়ে সীমার মধ্যে আনতে হবে।

নতুন নিয়মের আওতায় পুরোনো প্রতিনিধি পরিচালকরাও রয়েছেন। সার্কুলার জারির আগে শেয়ারধারক কোম্পানির পক্ষে ব্যাংকের পর্ষদে থাকা কোনো প্রতিনিধি পরিচালককে পুনর্নিয়োগ বা পরিবর্তনের ক্ষেত্রেও নতুন নির্দেশনা অনুসরণ করতে হবে। ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সভায় সার্কুলারটি উপস্থাপন এবং কর্মকর্তা ও শেয়ারধারকদের বিষয়টি অবহিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

বিষয় : ব্যাংক পরিচালক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ব্যাংকের পর্ষদে প্রতিনিধি পরিচালক নিয়োগে কড়াকড়ি

প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত