ঢাকার কণ্ঠ
প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬। ০৩:১৯ মিনিট

কক্সবাজার শৈবাল পয়েন্টের ঝাউবাগান পরিনত হচ্ছে বিরানভূমিতে!

লাখো মানুষের স্বপ্নের শুভাঢ্যা খালে প্রাণ ফেরাতে কর্তৃপক্ষের তোড়জোড়

দক্ষিণ কেরানীগঞ্জ থানার নতুন ওসি ফখরুল ইসলাম

দক্ষিণ কেরানীগঞ্জে জাল দলিল তৈরির অভিযোগে গ্রেফতার ২

বিচ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মালামাল লুট-ভাংচুরের দাবি বৃদ্ধার, জেলা প্রশাসকে লিখিত অভিযোগ!

রাতের আঁধারে বিচ ম্যাজিস্ট্রেটের প্রশ্নবিদ্ধ অভিযান, নিঃস্ব হয়ে গেছে ৬৫ বছরের বৃদ্ধা!

উচ্ছেদের পরদিনই ফের দখলে আব্দুল্লাহপুরের ফুটপাত, প্রশাসনে তদারকি অভাব

বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ

যাত্রাবাড়ীতে সন্দেহজনক ব্যাগ ঘিরে তল্লাশি, মিলল ১০ ককটেল

রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ দনিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচে পড়ে থাকা পুরোনো প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে এগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার দিকে গলির মুখে পড়ে থাকা ব্যাগটি সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। পরে ব্যাগের ভেতর ১০টি ককটেল পাওয়া যায়। বিষয়টি ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেয়।

পরে রাত ১০টা ২৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ মাঠে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা উদ্ধার করা ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে যাত্রাবাড়ী থানা পুলিশ কাজ করছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত উদ্ধার হওয়া ককটেলগুলোর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে পুলিশ কোনো ব্যক্তির নাম জানায়নি। 

বিষয় : যাত্রাবাড়ী ককটেল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

যাত্রাবাড়ীতে সন্দেহজনক ব্যাগ ঘিরে তল্লাশি, মিলল ১০ ককটেল

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ দনিয়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১০টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় দক্ষিণ দনিয়া কাঁচাবাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচে পড়ে থাকা পুরোনো প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে এগুলো উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সন্ধ্যা ৬টার দিকে গলির মুখে পড়ে থাকা ব্যাগটি সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। পরে ব্যাগের ভেতর ১০টি ককটেল পাওয়া যায়। বিষয়টি ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেয়।

পরে রাত ১০টা ২৫ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানাধীন গোলাপবাগ মাঠে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা উদ্ধার করা ককটেলগুলো নিরাপদে নিষ্ক্রিয় করেন।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে যাত্রাবাড়ী থানা পুলিশ কাজ করছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত উদ্ধার হওয়া ককটেলগুলোর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে পুলিশ কোনো ব্যক্তির নাম জানায়নি। 

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত