ঢাকার কণ্ঠ
প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬। ০৮:০২ মিনিট

কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৫০ বছর বয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও কনটেইনার পোর্টের পাশ থেকে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পাগলা নৌ পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নদীতে ভাসমান অবস্থায় আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মরদেহটির পরনে ছিল কালো প্যান্ট ও ধূসর-কালো রঙের ফুলহাতা শার্ট। প্রাথমিকভাবে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠানো হয়েছে।

পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী মাসুদ জানান, মরদেহের পরিচয় শনাক্তে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে মরদেহটির পরিচয় এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

বিষয় : কেরানীগঞ্জ বুড়িগঙ্গা মরদেহ উদ্ধার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে বুড়িগঙ্গা থেকে ৫০ বছর বয়সী ব্যক্তির মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাঁও কনটেইনার পোর্টের পাশ থেকে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পাগলা নৌ পুলিশ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নদীতে ভাসমান অবস্থায় আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, মরদেহটির পরনে ছিল কালো প্যান্ট ও ধূসর-কালো রঙের ফুলহাতা শার্ট। প্রাথমিকভাবে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) মর্গে পাঠানো হয়েছে।

পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী মাসুদ জানান, মরদেহের পরিচয় শনাক্তে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হচ্ছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃত্যুর বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বর্তমানে মরদেহটির পরিচয় এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত