ঢাকার কণ্ঠ
প্রকাশ : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬। ০৫:৪৯ মিনিট

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত কয়েকজন

রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আইডিয়াল কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীর দাবি, ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী হঠাৎ তাদের ওপর হামলা করেন। তবে কী কারণে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা তিনি জানেন না বলে জানান।

ওই শিক্ষার্থী বলেন, সংঘর্ষে তাদের কলেজের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের মাথায় আঘাত লেগেছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, তারা নতুন শিক্ষার্থী। বাসার উদ্দেশে যাওয়ার সময় হঠাৎ তাদের ওপর হামলা করা হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে সংঘর্ষের কারণ এবং এতে কতজন আহত হয়েছেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য এখনো পাওয়া যায়নি।

বিষয় : ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত কয়েকজন

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

রাজধানীর আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আইডিয়াল কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীর দাবি, ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থী হঠাৎ তাদের ওপর হামলা করেন। তবে কী কারণে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা তিনি জানেন না বলে জানান।

ওই শিক্ষার্থী বলেন, সংঘর্ষে তাদের কলেজের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের মাথায় আঘাত লেগেছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, তারা নতুন শিক্ষার্থী। বাসার উদ্দেশে যাওয়ার সময় হঠাৎ তাদের ওপর হামলা করা হয়। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

তবে সংঘর্ষের কারণ এবং এতে কতজন আহত হয়েছেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য এখনো পাওয়া যায়নি।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত