এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেওয়া বাংলাদেশ শেষ আটের ম্যাচে মুখোমুখি হবে মালয়েশিয়ার। ম্যাচটি ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ১১টায় জাপানের নিসশিনের কোরোগি স্পোর্টস পার্কে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে ম্যাচটির আগে আলোচনায় এসেছে নাগোয়ার বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনালটি শেষ পর্যন্ত মাঠে গড়াতে না পারলে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী র্যাংকিংয়ের ভিত্তিতে পরবর্তী ধাপে ওঠার সিদ্ধান্ত হবে। সে ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান মালয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে যাবে বাংলাদেশ।
আইসিসির তথ্য অনুযায়ী, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা র্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে। অন্যদিকে মালয়েশিয়া গ্রুপ পর্বে ওমানের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে উঠে আসে।
বাংলাদেশ ও মালয়েশিয়া এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে একবার মুখোমুখি হয়েছিল। ২০২৩ সালের এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে ২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।
তবে কোয়ার্টার ফাইনালের পর একই নিয়ম বাংলাদেশের জন্য সুবিধাজনক নাও হতে পারে। সম্ভাব্য সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হলে এবং সেই ম্যাচও বৃষ্টিতে পরিত্যক্ত হলে র্যাংকিংয়ে এগিয়ে থাকা দল সুবিধা পাবে—অর্থাৎ র্যাংকিংয়ের হিসাব তখন বাংলাদেশের বিপক্ষে যেতে পারে।
বিষয় : ক্রিকেট খেলা

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন