ঢাকার কণ্ঠ
প্রকাশ : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬। ০৫:১২ মিনিট

বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস, অক্টোবরেই চুক্তি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর বড় করতে আরও ১০টি এয়ারবাস উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী অক্টোবরেই এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বিমানের বহর সম্প্রসারণ করা হচ্ছে। এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার পরিকল্পনায় চারটি এ৩৫০-৯০০ ওয়াইডবডি ও ছয়টি এ৩২১নিও ন্যারোবডি উড়োজাহাজ রয়েছে।

এর আগে চলতি বছরের ৩০ এপ্রিল ১৪টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। পরে সেপ্টেম্বরে আরও ১১টি বোয়িং কেনার চুক্তি হয়। ফলে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তিবদ্ধ উড়োজাহাজের সংখ্যা দাঁড়িয়েছে ২৫টিতে।

মন্ত্রী জানান, নতুন উড়োজাহাজগুলো একসঙ্গে বহরে যুক্ত হবে না। বোয়িংয়ের উড়োজাহাজগুলো ধাপে ধাপে ২০৩১ সাল থেকে আসতে শুরু করবে এবং পুরো বহর যুক্ত হতে কয়েক বছর সময় লাগবে। এ কারণে বর্তমান সময়ে যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে উড়োজাহাজ লিজ নেওয়ার উদ্যোগও চলছে।

বিমানমন্ত্রী বলেন, বর্তমানে বিমানের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে কয়েকটি পুরোনো হয়ে যাওয়ায় আগামী কয়েক বছরের মধ্যে বহর আধুনিকায়নের প্রয়োজন রয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনায় আগামী ২০ থেকে ৩০ বছরে দেশের এভিয়েশন খাতকে আরও বড় করার লক্ষ্যেই নতুন উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এয়ারবাস ও বোয়িংয়ের পরিকল্পনা বাস্তবায়িত হলে বিমানের জন্য মোট ৩৫টি নতুন উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়া এগোবে ২৫টি বোয়িং এবং ১০টি এয়ারবাস।

এদিকে নতুন উড়োজাহাজ হাতে পাওয়ার আগ পর্যন্ত অন্তত ১০টি বিমান লিজ নেওয়ার প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছেন মন্ত্রী। এর মাধ্যমে নতুন বহর যুক্ত হওয়ার আগের সময়টিতে বিমানের যাত্রী পরিবহন সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

বিষয় : এয়ারবাস

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস, অক্টোবরেই চুক্তি

প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত