ঢাকার কণ্ঠ

আবার মুখোমুখি হবেন মেসি-রোনালদো

আবার মুখোমুখি হবেন মেসি-রোনালদো

ফুটবল মাঠের পুরোনো প্রতিদ্বন্দ্বিতা এবার নতুন রূপ নিতে যাচ্ছে। খেলোয়াড় হিসেবে বহুবার মুখোমুখি হওয়ার পর এবার ক্লাব মালিক হিসেবে একে অপরের প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।

স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি এলদেনসের মালিকানা নিয়েছেন মেসি। ক্লাবটি বৃহস্পতিবার (১ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে মেসির মালিকানার বিষয়টি ঘোষণা করে। তবে লেনদেনটি কার্যকর করতে স্পেনের উচ্চতর ক্রীড়া পরিষদের (সিএসডি) অনুমোদন প্রয়োজন।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে একই বিভাগের ক্লাব ইউডি আলমেরিয়ার ২৫ শতাংশ মালিকানা কিনেছিলেন রোনালদো। ফলে মেসির এলদেনসে ও রোনালদোর আলমেরিয়া এখন একই লিগে খেলছে।

১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসে বর্তমানে স্পেনের দ্বিতীয় বিভাগের ২২ দলের লিগে ১৯তম অবস্থানে রয়েছে। সাত ম্যাচে তাদের সংগ্রহ ৫ পয়েন্ট। অন্যদিকে রোনালদোর আলমেরিয়া ১৫ পয়েন্ট নিয়ে ওপরের দিকের অবস্থানে রয়েছে।

মেসির জন্য এটি ২০২৬ সালে স্প্যানিশ ফুটবলে দ্বিতীয় ক্লাব মালিকানার ঘটনা। এর আগে এপ্রিলে তিনি পঞ্চম স্তরের ক্লাব ইউই কর্নেলার মালিকানা নিয়েছিলেন। এলদেনসে কেনার মাধ্যমে এবার পেশাদার স্প্যানিশ ফুটবলের দ্বিতীয় স্তরেও তার মালিকানা যুক্ত হলো।

মেসি-রোনালদোর মালিকানাধীন দল দুটির এবারের লিগ সূচিতে পরবর্তী মুখোমুখি হওয়ার তারিখ ২০২৭ সালের ২ মে। সেদিন এলদেনসের মাঠে মুখোমুখি হবে এলদেনসে ও আলমেরিয়া। অর্থাৎ ম্যাচটি হলে প্রায় এক দশক পর তাদের ফুটবল-প্রতিদ্বন্দ্বিতার নতুন অধ্যায় দেখা যাবে—এবার অবশ্য মাঠের খেলোয়াড় হিসেবে নয়, দুই ক্লাবের মালিক হিসেবে। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

আবার মুখোমুখি হবেন মেসি-রোনালদো

প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত