ঢাকার কণ্ঠ
প্রকাশ : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬। ০৩:৪৫ মিনিট

‘অস্ত্র হাতে’ ভাইরাল সেই ‘বুলেট শিবলু’ গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্র হাতে মহড়ার ভিডিও ছড়িয়ে আলোচনায় আসা মো. শিবলু ওরফে ‘বুলেট শিবলু’কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার হাইলধর ইউনিয়নের হেটিখাইন গ্রামের পূর্বপাড়া এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিবলু আনোয়ারা উপজেলার নাছির মেম্বারের বাড়ির আবুল হাসেমের ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় করা হত্যাচেষ্টার মামলাসহ একাধিক মামলা রয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় শিক্ষার্থীদের সমাবেশে হামলার ঘটনায় করা মামলায় তার নাম রয়েছে ৬৯ নম্বর আসামি হিসেবে।

পুলিশ জানায়, ওই মামলায় চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে প্রধান আসামি করে ৯৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আনোয়ারায় এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় স্থানীয় বাসিন্দাদের ওপর হামলার অভিযোগে করা মামলাতেও শিবলু আসামি।

সম্প্রতি ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে আসা ঢাকা মহানগর পুলিশের এক সদস্যকে মারধর, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া ও হেনস্তার অভিযোগও শিবলু ও তার সহযোগীদের বিরুদ্ধে রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে আইনগত প্রক্রিয়ায় বিষয়গুলো যাচাই হবে।

স্থানীয়দের ভাষ্য, ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি শিবলুর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিনি কিছুদিন আত্মগোপনে ছিলেন। পরে এলাকায় ফিরে কিশোরদের নিয়ে একটি দল গড়ে তোলার অভিযোগ ওঠে। তার বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার ও প্রকাশ্যে মহড়ার অভিযোগও রয়েছে।

তবে গ্রেপ্তারের সময় শিবলুর কাছ থেকে কোনো অস্ত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী। তিনি জানান, তার বিরুদ্ধে আরও কোনো অপরাধের অভিযোগ বা মামলা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাকে আদালতে পাঠানো হবে।

আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান জানান, বিশেষ অভিযান চালিয়ে শিবলুকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাচেষ্টাসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে এবং অন্য কোনো থানায় মামলা আছে কি না, সেটিও যাচাই করা হচ্ছে।

বিষয় : গ্রেপ্তার বুলেট শিবলু অস্ত্র হাতে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

‘অস্ত্র হাতে’ ভাইরাল সেই ‘বুলেট শিবলু’ গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত