ঢাকার কণ্ঠ
প্রকাশ : রোববার, ১৮ অক্টোবর ২০২৬। ০৩:০৭ মিনিট

‘তেলের দাম আরও বাড়তে পারে’: রাশিয়া

‘তেলের দাম আরও বাড়তে পারে’: রাশিয়া

বিশ্ববাজারে প্রতিদিন ৪০ লাখ থেকে ৬০ লাখ ব্যারেল তেলের ঘাটতি রয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক। তাঁর সতর্কবার্তা, কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির পরিস্থিতির উন্নতি না হলে তেলের দাম আরও বাড়তে পারে এবং উচ্চ পর্যায়ে থাকতে পারে।

শনিবার (১৭ অক্টোবর) রাশিয়ার রাজনৈতিক টক শো ‘সোলোভিয়েভ লাইভে’ দেওয়া বক্তব্যে নোভাক বিশ্ববাজারের তেল সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সরবরাহে ঘাটতির কারণে বাজারে দাম বেড়েছে। হরমুজ প্রণালিতে অস্থিরতা অব্যাহত থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

নোভাকের মতে, পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে তেল সরবরাহ স্বাভাবিকভাবে শুরু করা গেলে বাজারে ভারসাম্য ফিরতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে। তিনি আরও বলেন, বিশ্ববাজার স্থিতিশীল রাখতে বিভিন্ন দেশের তেলের মজুত ব্যবহারের সুযোগও ক্রমেই সীমিত হয়ে আসছে।

হরমুজ প্রণালি আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। সাম্প্রতিক সময়ে সেখানে জাহাজে হামলা ও যুক্তরাষ্ট্র-ইরানের বিরোধের কারণে তেল পরিবহন নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। আল জাজিরার ১৭ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, ওই সপ্তাহে প্রণালির ভেতরে ও আশপাশে একাধিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে নোভাক জানিয়েছেন, রাশিয়ার তেলবাহী প্রথম ট্যাংকারটি দেশটির ডিকসন বন্দর থেকে বিশ্ববাজারের উদ্দেশে যাত্রা করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৯ অক্টোবর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের পর রাশিয়ার জ্বালানি সরবরাহসংক্রান্ত চুক্তির ঘোষণা দিয়েছিলেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ উদ্যোগের সমালোচনা করে বলেছেন, রাশিয়ার জ্বালানি আয় দেশটির যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা বাড়াতে পারে।

বিশ্ববাজারে তেলের দাম কোন দিকে যাবে, তা নির্ভর করছে হরমুজ প্রণালির নিরাপত্তা, মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ এবং সংঘাতের গতিপ্রকৃতির ওপর। নোভাকের বক্তব্য অনুযায়ী, সরবরাহ স্বাভাবিক না হলে উচ্চমূল্যের চাপ আরও দীর্ঘস্থায়ী হতে পারে।

বিষয় : তেলের দাম রাশিয়া

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

‘তেলের দাম আরও বাড়তে পারে’: রাশিয়া

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত