ঢাকার কণ্ঠ
প্রকাশ : রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬। ০৮:১১ মিনিট

ভূমিধস জয় গয়েশ্বর চন্দ্র রায়ের, হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা

ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বিপুল ভোটে নির্বাচিত হওয়ায়, কেরানীগঞ্জে বিশেষ প্রার্থনা আয়োজন করেছে হিন্দু সম্প্রদায়।

রবিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর নগর দুর্গা মন্দির পূজা উদযাপন কমিটির উদ্যোগে এ প্রার্থনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায়ের সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়।

প্রার্থনায় শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন। বাঘৈর নগর দুর্গা মন্দিরের সভাপতি পলাশ শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সদস্য রায়হান মিয়া, যুবদল নেতা মাহবুব কাজল, তেঘরিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জুয়েল মিয়া, রুবেল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিষয় : গয়েশ্বর চন্দ্র রায়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ভূমিধস জয় গয়েশ্বর চন্দ্র রায়ের, হিন্দু সম্প্রদায়ের বিশেষ প্রার্থনা

প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঢাকা-৩ আসনে বিএনপির প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বিপুল ভোটে নির্বাচিত হওয়ায়, কেরানীগঞ্জে বিশেষ প্রার্থনা আয়োজন করেছে হিন্দু সম্প্রদায়।

রবিবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর নগর দুর্গা মন্দির পূজা উদযাপন কমিটির উদ্যোগে এ প্রার্থনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গয়েশ্বর চন্দ্র রায়ের সুস্থতা, দীর্ঘায়ু ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। পাশাপাশি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করা হয়।

প্রার্থনায় শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন। বাঘৈর নগর দুর্গা মন্দিরের সভাপতি পলাশ শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সদস্য রায়হান মিয়া, যুবদল নেতা মাহবুব কাজল, তেঘরিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য জুয়েল মিয়া, রুবেল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত