ঢাকার কণ্ঠ
আপডেট : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬ । ০৭:০০ মিনিট

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার তদারকি জোরদার করতে কেরানীগঞ্জ মডেল থানা এলাকার জিনজিরা বাজার-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। 

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১৫টি দোকান থেকে নগদ প্রায় ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সরকারি নির্দেশনা অমান্য, নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে একটি গরুর মাংসের দোকান ও একটি মুরগির দোকান সাময়িকভাবে সিলগালা করা হয়।

অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. উমর ফারুক। এ সময় তিনি বলেন,  ‘পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও নৈতিকতার মাস। এই মাসে কিছু অসাধু ব্যবসায়ী যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় বা ভেজাল পণ্য বিক্রির মাধ্যমে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।’

আমরা বাজারে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করছি এবং যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যবসায়ীদের প্রতি আহ্বান—সরকার নির্ধারিত মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন ও অনুসরণ করতে হবে, পণ্যের সঠিক ওজন নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে বিক্রয় কার্যক্রম পরিচালনা করতে হবে।

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন উপজেলা দক্ষিণের ভূমি রাজস্ব সহকারী কমিশনার (রাজস্ব সার্কেল) জনাব আফতাব আহমেদ।

বিষয় : কেরানীগঞ্জ ইউএনও ইউএনও উমর ফারুক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কেরানীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশের তারিখ : ২০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার তদারকি জোরদার করতে কেরানীগঞ্জ মডেল থানা এলাকার জিনজিরা বাজার-এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। 

আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১৫টি দোকান থেকে নগদ প্রায় ২০,০০০ (বিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে সরকারি নির্দেশনা অমান্য, নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে একটি গরুর মাংসের দোকান ও একটি মুরগির দোকান সাময়িকভাবে সিলগালা করা হয়।

অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. উমর ফারুক। এ সময় তিনি বলেন,  ‘পবিত্র মাহে রমজান সংযম, সহমর্মিতা ও নৈতিকতার মাস। এই মাসে কিছু অসাধু ব্যবসায়ী যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি, অতিরিক্ত মূল্য আদায় বা ভেজাল পণ্য বিক্রির মাধ্যমে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।’

আমরা বাজারে নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করছি এবং যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ব্যবসায়ীদের প্রতি আহ্বান—সরকার নির্ধারিত মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন ও অনুসরণ করতে হবে, পণ্যের সঠিক ওজন নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশে বিক্রয় কার্যক্রম পরিচালনা করতে হবে।

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহযোগিতা করেন উপজেলা দক্ষিণের ভূমি রাজস্ব সহকারী কমিশনার (রাজস্ব সার্কেল) জনাব আফতাব আহমেদ।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত