নির্বাচনে বিএনপি-এর নতুন সরকার তারেক রহমানের নেতৃত্বে গঠিত হওয়ায় জনগণের প্রত্যাশা অসীম হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন সাবেক ডাকসু ভিপি ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, নির্বাচনে বিএনপির নতুন সরকার তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে। আমাদের সঙ্গে সঙ্গে জনগণের প্রত্যাশাও অসীম হয়ে উঠেছে। আমরা চাই, একটি প্রকৃত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ইনসাফের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে উঠুক।
তিনি আরও বলেন, দীর্ঘদিন একটি ফ্যাসিস্ট শাসনের যাঁতাকলে থেকে একুশ ছিল অবরুদ্ধ। এবার সেই একুশ মুক্ত।
একুশের মূল চেতনা ছিল বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠন। আমরা সেই চেতনার ভিত্তিতে আগামী দিনে এগিয়ে যাব। একুশের অনুপ্রেরণা নিয়ে জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, আমরা আমাদের মাতৃভাষা ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে চাই।
একই সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে সংহত করএতে কাজ করে যাব।
বিষয় : আমানউল্লাহ আমান

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন