ঢাকার কণ্ঠ
প্রকাশ : রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬। ১১:০৭ মিনিট

কেরাণীগঞ্জে র‌্যাবের বাজার মনিটরিং, ৩৫ হাজার টাকা জরিমানা

ঢাকার কেরাণীগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে, ভেজাল ও মজুতদারী প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে বিশেষ বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে র‌্যাব-১০। 

অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কেরাণীগঞ্জ উপজেলার বিভিন্ন কাঁচাবাজার, মুদি দোকান ও পাইকারি আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-১০ এর আভিযানিক দল, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বাজার ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিরা এতে অংশ নেন।

অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং ভেজাল খাদ্যদ্রব্য মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, সিনিয়র সহকারী সচিব শাহ্ মোঃ জুবায়ের, র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট

এর নেতৃত্বে আসন্ন পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতরকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করা হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিরোধে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি সকল ব্যবসায়ীকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন এবং ভোক্তা অধিকার সংরক্ষণে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে নিকটস্থ র‌্যাব ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানান।

বিষয় : কেরাণীগঞ্জে র‌্যাব

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরাণীগঞ্জে র‌্যাবের বাজার মনিটরিং, ৩৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

ঢাকার কেরাণীগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে, ভেজাল ও মজুতদারী প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে বিশেষ বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে র‌্যাব-১০। 

অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কেরাণীগঞ্জ উপজেলার বিভিন্ন কাঁচাবাজার, মুদি দোকান ও পাইকারি আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-১০ এর আভিযানিক দল, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বাজার ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিরা এতে অংশ নেন।

অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং ভেজাল খাদ্যদ্রব্য মজুত রাখার প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার জানান, সিনিয়র সহকারী সচিব শাহ্ মোঃ জুবায়ের, র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট

এর নেতৃত্বে আসন্ন পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতরকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করা হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি প্রতিরোধে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি সকল ব্যবসায়ীকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শন এবং ভোক্তা অধিকার সংরক্ষণে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে কোনো অনিয়ম পরিলক্ষিত হলে নিকটস্থ র‌্যাব ক্যাম্প বা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানান।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত