নিরপেক্ষ সরকারের অধিনে ১২ই ফেব্রুয়ারি সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে বলে জানান, ঢাকা-২ আসনের নব- নির্বাচিত সংসদ সদস্য মোঃ আমানউল্লাহ আমান।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এ সময় ঢাকার কেরানীগঞ্জে উপজেলা পর্যায়ের ও সংসদীয় ঢাকা-২ আসনের আওয়াতধীন সংশ্লিষ্ট সকল সরকারী কর্মকর্তা- কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে মতবিনিময় সভায় করে এই সাংসদ।
জনগণের প্রত্যাশা অনুযায়ী কেরানীগঞ্জে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত ও ভূমি দখল মুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা-২ আসনের নব- নির্বাচিত সংসদ সদস্য মোঃ আমানউল্লাহ আমান।
শুরুতে তিনি সকলের সাথে পরিচয় পর্ব শেষে সৃষ্টিকর্তা ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য।
এসময় তিনি কর্মকর্তাদের উদ্দেশ্য বলেন, জনগণ যেই প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচিত করেছে সেই প্রতিশ্রতি অনুযায়ী আমরা কাজ করবো। ভবিষ্যতের কথা চিন্তা করে পরিকল্পিত ভাবে যোগাযোগ ব্যাবস্থা নিশ্চিত করতে রাস্তার দুই পাশে অন্তত ১০ ফিট করে জায়গা খালি রেখে ওয়াল-বাড়ি নির্মাণ করতে হবে। এতে ভূমি মালিকরাই উপকৃত হবেন।
আমান বলেন, শিশুদের জন্য খেলার মাঠ নির্মাণ করতে হবে, শিক্ষা ব্যাবস্থা ঢেলে সাজাতে হবে। সড়কে ল্যাম্প পোস্ট স্থাপন করতে হবে, বিভিন্ন সড়কের ম্যানহোলের ঢাকনা লাগাতে হবে। আমরা শ্রমিকের মতো কাজ করবো, সেবকের মতো কাজ করবো।
তিনি আরও বলেন, বেশ কিছু ছোট বড় ব্রিজের রেলিং ৩মাসের মধ্যে মেরামত করতে হবে। যানজট নিরসনে আটিবাজার, কলাতিয়া বাজার, রোহিতপুর, কোনাখোলা ও খোলামোড়া সার্বক্ষণিক ট্রাফিক পুলিশের ব্যাবস্থা করতে হবে। কেরানীগঞ্জে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে।
কেরানীগঞ্জে মাদক বিক্রেতা ও সেবনকারী কেউ থাকবে না, যদি আমার দলের নাম ভাঙিয়ে কেউ এসব করে তাকেও আটক করা হবে। প্রয়োজনে অভিযানে আমি নিজে উপস্থিত থাকবো। এছাড়াও কেরানীগঞ্জে কোন ভূমি দখল চলবে না বলেও জানান এই সংসদ সদস্য।
এসময় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলার সকল পর্যায়ের কর্মকর্তারাসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন