ঢাকার কণ্ঠ
প্রকাশ : মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬। ০২:২৬ মিনিট

কেরানীগঞ্জে পলাতক শীর্ষ সন্ত্রাসী কালা জরিফ বিদেশি পিস্তলসহ গ্রেফতার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জর হাসনাবাদ এলাকা থেকে পলাতক শীর্ষ সন্ত্রাসী জরিফ মিয়া ওরফে কালা জরিফসহ তার সহযোগী ফাহাদুল ইসলাম একলাস কে গ্রেফতার করেছে ঢাকা জেলার ডিবি।  বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায়  অভিযান চালিয়ে একটি ভবনের দ্বিতীয় তলা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ তাদের আটক করেন। 

এসময় তাদের কাছ থেকে লাইসেন্স বিহীন তিনটি বিদেশি পিস্তল ও তিনটি ম্যাগাজিনসহ ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয় 

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি ৯ এমএম ক্যালিবার ও দুটি ৭.৬৫ ক্যালিবার পিস্তল রয়েছে। এছাড়া ১২ রাউন্ড গুলির মধ্যে একটি ৯ এমএম এবং ১১টি ৭.৬৫ ক্যালিবারের গুলি রয়েছে।

পুলিশ জানায়, সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে পলাতক আসামি জরিফ মিয়া ওরফে কালা জরিফের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মোট আটটি মামলা রয়েছে।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আর্মস অ্যাক্ট ১৮৭৮-এর ১৯এ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার দুই আসামিকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে পলাতক শীর্ষ সন্ত্রাসী কালা জরিফ বিদেশি পিস্তলসহ গ্রেফতার

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জর হাসনাবাদ এলাকা থেকে পলাতক শীর্ষ সন্ত্রাসী জরিফ মিয়া ওরফে কালা জরিফসহ তার সহযোগী ফাহাদুল ইসলাম একলাস কে গ্রেফতার করেছে ঢাকা জেলার ডিবি।  বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান।

সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায়  অভিযান চালিয়ে একটি ভবনের দ্বিতীয় তলা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ তাদের আটক করেন। 

এসময় তাদের কাছ থেকে লাইসেন্স বিহীন তিনটি বিদেশি পিস্তল ও তিনটি ম্যাগাজিনসহ ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয় 

উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি ৯ এমএম ক্যালিবার ও দুটি ৭.৬৫ ক্যালিবার পিস্তল রয়েছে। এছাড়া ১২ রাউন্ড গুলির মধ্যে একটি ৯ এমএম এবং ১১টি ৭.৬৫ ক্যালিবারের গুলি রয়েছে।

পুলিশ জানায়, সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে পলাতক আসামি জরিফ মিয়া ওরফে কালা জরিফের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মোট আটটি মামলা রয়েছে।

এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আর্মস অ্যাক্ট ১৮৭৮-এর ১৯এ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার দুই আসামিকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত