ঢাকার কণ্ঠ
আপডেট : শুক্রবার, ২০ মার্চ ২০২৬ । ১২:১৬ মিনিট

কেরানীগঞ্জে যাত্রীবেশে বাস কাউন্টারে ইউএনও’র অভিযান

দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বাস কাউন্টারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ব্যতিক্রমধর্মী অভিযানে নেমে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইটি বাস কাউন্টারকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।আজ 

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার চুনকুটিয়া বাস স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: উমর ফারুক। অভিযোগের সত্যতা যাচাই করতে ইউএনও নিজেই সাধারণ যাত্রীর ছদ্মবেশে বাস কাউন্টারে গিয়ে টিকিট ক্রয় করেন। এ সময় তিনি সরাসরি দেখতে পান যে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায় করা হচ্ছে। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থলেই অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুইটি বাস কাউন্টারকে পৃথকভাবে জরিমানা করা হয়, যার মোট পরিমাণ ৪০ হাজার টাকা।

এ বিষয়ে ইউএনও মো: উমর ফারুক বলেন, “যাত্রীবেশে গিয়ে প্রথমে নিজেরাই বিষয়টি যাচাই করি। পরে নিশ্চিত হই যে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করা হচ্ছে, যা সাধারণ যাত্রীদের সঙ্গে সরাসরি প্রতারণা।”

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয় : কেরানীগঞ্জ ইউএনও ইউএনও উমর ফারুক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

কেরানীগঞ্জে যাত্রীবেশে বাস কাউন্টারে ইউএনও’র অভিযান

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image

দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া বাস কাউন্টারে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ব্যতিক্রমধর্মী অভিযানে নেমে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইটি বাস কাউন্টারকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।আজ 

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার চুনকুটিয়া বাস স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: উমর ফারুক। অভিযোগের সত্যতা যাচাই করতে ইউএনও নিজেই সাধারণ যাত্রীর ছদ্মবেশে বাস কাউন্টারে গিয়ে টিকিট ক্রয় করেন। এ সময় তিনি সরাসরি দেখতে পান যে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায় করা হচ্ছে। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থলেই অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুইটি বাস কাউন্টারকে পৃথকভাবে জরিমানা করা হয়, যার মোট পরিমাণ ৪০ হাজার টাকা।

এ বিষয়ে ইউএনও মো: উমর ফারুক বলেন, “যাত্রীবেশে গিয়ে প্রথমে নিজেরাই বিষয়টি যাচাই করি। পরে নিশ্চিত হই যে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করা হচ্ছে, যা সাধারণ যাত্রীদের সঙ্গে সরাসরি প্রতারণা।”

তিনি আরও বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কেউ অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত