ঢাকার কণ্ঠ
আপডেট : শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ । ০৫:৩৮ মিনিট

জ্বালানি সংকট নিয়ে সরকার লুকোচুরি করছে: ডা. শফিকুর রহমান

সংসদে বিরোধী দলীয় নেতা ও ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, দেশে সামরিক শাসন বা প্রকাশ্য ফ্যাসিবাদী সরকার না থাকলেও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নেই। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মানুষ নানা ধরনের অনিশ্চয়তা ও অস্থিরতার মধ্যে রয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) কেরানীগঞ্জের একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখার দায়িত্বশীলদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে চলমান জ্বালানি সংকট নিয়ে সরকার জনগণের কাছে প্রকৃত তথ্য তুলে ধরছে না। বরং বিষয়টি নিয়ে লুকোচুরি করা হচ্ছে। তিনি বলেন, দেশের স্বার্থে সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে জ্বালানি সংকট সমাধানে কাজ করা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকার চাইলে বিরোধী দলও সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, দেশের বর্তমান বাস্তবতায় শুধু সংশোধন নয়, সংবিধানের মৌলিক সংস্কার প্রয়োজন। পাশাপাশি তথাকথিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি।

বিরোধী দলীয় নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের দাবি উপেক্ষা করা হলে প্রয়োজনে কঠোর আন্দোলনের পথেও যেতে পারে তার দল। তিনি বলেন, “প্রয়োজনে ইস্পাত কঠিন আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার আদায় করা হবে।”

এ সময় তিনি আরও মন্তব্য করেন, বর্তমান সরকারের কার্যক্রমে ফ্যাসিবাদের সংক্রমণ দেখা যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক।

সমাবেশে ঢাকা জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয় : ডা. শফিকুর রহমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

জ্বালানি সংকট নিয়ে সরকার লুকোচুরি করছে: ডা. শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

সংসদে বিরোধী দলীয় নেতা ও ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, দেশে সামরিক শাসন বা প্রকাশ্য ফ্যাসিবাদী সরকার না থাকলেও সাধারণ মানুষের মধ্যে স্বস্তি নেই। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে মানুষ নানা ধরনের অনিশ্চয়তা ও অস্থিরতার মধ্যে রয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) কেরানীগঞ্জের একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা শাখার দায়িত্বশীলদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশে চলমান জ্বালানি সংকট নিয়ে সরকার জনগণের কাছে প্রকৃত তথ্য তুলে ধরছে না। বরং বিষয়টি নিয়ে লুকোচুরি করা হচ্ছে। তিনি বলেন, দেশের স্বার্থে সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে জ্বালানি সংকট সমাধানে কাজ করা প্রয়োজন। এ ক্ষেত্রে সরকার চাইলে বিরোধী দলও সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, দেশের বর্তমান বাস্তবতায় শুধু সংশোধন নয়, সংবিধানের মৌলিক সংস্কার প্রয়োজন। পাশাপাশি তথাকথিত ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি।

বিরোধী দলীয় নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের দাবি উপেক্ষা করা হলে প্রয়োজনে কঠোর আন্দোলনের পথেও যেতে পারে তার দল। তিনি বলেন, “প্রয়োজনে ইস্পাত কঠিন আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার আদায় করা হবে।”

এ সময় তিনি আরও মন্তব্য করেন, বর্তমান সরকারের কার্যক্রমে ফ্যাসিবাদের সংক্রমণ দেখা যাচ্ছে, যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক।

সমাবেশে ঢাকা জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত