ঢাকার কণ্ঠ
প্রকাশ : বুধবার, ০৮ এপ্রিল ২০২৬। ০৩:৫৫ মিনিট

কেরানীগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে গুলি

কেরানীগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে গুলি

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের মালঞ্চ এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিতে মো. রিপন (৩২) নামের এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মালঞ্চ এলাকার বাসিন্দা মুজিবুর রহমানের ছেলে রিপনের নিজ বাড়িতে ঢুকে অজ্ঞাতনামা দুই থেকে তিনজন ব্যক্তি তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি করেন। এতে ডান পায়ের ঊরুতে গুলিবিদ্ধ হন রিপন। গুলির পরপরই  দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে আহত অবস্থায় পরিবারের লোকজন রিপনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত রয়েছে।

খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আহত রিপন মাদকাসক্ত এবং তাঁর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে থাকতে পারে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয় : কেরানীগঞ্জে যুবককে গুলি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে বাড়িতে ঢুকে যুবককে গুলি

প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

featured Image

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের মালঞ্চ এলাকায় অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিতে মো. রিপন (৩২) নামের এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মালঞ্চ এলাকার বাসিন্দা মুজিবুর রহমানের ছেলে রিপনের নিজ বাড়িতে ঢুকে অজ্ঞাতনামা দুই থেকে তিনজন ব্যক্তি তাঁকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি করেন। এতে ডান পায়ের ঊরুতে গুলিবিদ্ধ হন রিপন। গুলির পরপরই  দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে আহত অবস্থায় পরিবারের লোকজন রিপনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত রয়েছে।

খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আহত রিপন মাদকাসক্ত এবং তাঁর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে থাকতে পারে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত