ঢাকার কণ্ঠ
আপডেট : বুধবার, ২২ এপ্রিল ২০২৬ । ০১:০১ মিনিট

কারামুক্ত হলেন দেড় মাসের শিশুসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম

রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা এক মামলায় দেড় মাসের শিশুসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কারাগার থেকে মুক্ত হয়েছে। 

আজ বুধবার (২২ এপ্রিল) সকাল ১১ টা ৫৩ মিনিটের দিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি কারামুক্ত হয়।  

আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি  এতথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেন। আদালতের জামিন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর আজ দুপুরে তাকে মুক্তি দেয়া হয়।

শিল্পী বেগমের মুক্তির বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে মুক্তি দেয়া হয়েছে।

এদিকে শিল্পী বেগম ও তার শিশুসন্তানকে নিতে সকাল থেকেই কাশিমপুর কারাগারের ফটকে তার পরিবারের সদস্য ও রাজনৈতিক সহকর্মীরা ভিড় করেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও সেখানে উপস্থিত ছিলেন। কারাভোগের পর মুক্তি পেয়ে তিনি সরাসরি পরিবারের সদস্যদের সঙ্গে নিজ গন্তব্যে রওনা হন।

বিষয় : যুব মহিলা লীগ শিল্পী বেগম কারামুক্ত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কারামুক্ত হলেন দেড় মাসের শিশুসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

রাজধানীর তেজগাঁও থানায় দায়ের করা এক মামলায় দেড় মাসের শিশুসহ যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম কারাগার থেকে মুক্ত হয়েছে। 

আজ বুধবার (২২ এপ্রিল) সকাল ১১ টা ৫৩ মিনিটের দিকে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তিনি কারামুক্ত হয়।  

আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি  এতথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেন। আদালতের জামিন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর আজ দুপুরে তাকে মুক্তি দেয়া হয়।

শিল্পী বেগমের মুক্তির বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে মুক্তি দেয়া হয়েছে।

এদিকে শিল্পী বেগম ও তার শিশুসন্তানকে নিতে সকাল থেকেই কাশিমপুর কারাগারের ফটকে তার পরিবারের সদস্য ও রাজনৈতিক সহকর্মীরা ভিড় করেন। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও সেখানে উপস্থিত ছিলেন। কারাভোগের পর মুক্তি পেয়ে তিনি সরাসরি পরিবারের সদস্যদের সঙ্গে নিজ গন্তব্যে রওনা হন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত