ঢাকার কণ্ঠ
প্রকাশ : শনিবার, ২৫ এপ্রিল ২০২৬। ০৫:১৯ মিনিট

কেরানীগঞ্জে চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার উপর আ. লীগ নেতার হামলা!

ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার করিমখালী বাহেরচর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে বাড়ি নির্মাণকে কেন্দ্র করে চাঁদা না দেওয়ায় বিএনপির এক স্থানীয় নেতার পরিবারের ওপর ভয়াবহ হামলার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, অভিযুক্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী এবং আওয়ামী লীগের সন্ত্রাসী হিসেবে পরিচিত।

অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা ও বিএনপির দলের ৪ নং ওয়ার্ড প্রচার সম্পাদক সাইফুল ইসলাম দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে পৈতৃক ভিটায় বসবাস করে আসছেন। সম্প্রতি তিনি তার পুরোনো বাড়িটি সংস্কারের উদ্যোগ নিলে গত ২১ এপ্রিল সকালে পাশের বাড়ির বাসিন্দা ইব্রাহিম ও তার সহযোগীরা সেখানে উপস্থিত হয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং প্রকাশ্যে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন।চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে সাইফুল ইসলামের পরিবারের উপর নেমে আসে নির্মম নির্যাতন। 

ভুক্তভোগীদের দাবি,ইব্রাহিম ও তার সাথে থাকা একাধিক ব্যক্তি অতর্কিত হামলা চালিয়ে সাইফুল ইসলামের স্ত্রী, স্কুলপড়ুয়া দুই সন্তান এবং তার বৃদ্ধ মাকে মারধর করে গুরুতর আহত করে।এতেই শেষ নয় প্রায় আধা ঘণ্টা পর ইব্রাহিমের তিন ছেলে তানভীর, জামিল ও তামিম ঢাকা থেকে এসে দেশীয় অস্ত্রসহ পুনরায় হামলা চালায়। তারা বসতবাড়িতে ঢুকে সাইফুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের উপর এলোপাতাড়ি কিল ঘুষি, লাঠিচার্জ এবং ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। হামলার একপর্যায়ে পরিবারের কাছে থাকা প্রায় ২ লাখ টাকা এবং সাইফুল ইসলাম ও তার স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।

ভুক্তভোগীরা জানান, লুট হওয়া টাকা ও স্বর্ণ ফেরত চাইলে সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে ওঠে এবং প্রাণনাশের হুমকি দিয়ে পুনরায় বেধড়ক মারধর করে ঘটনাস্থল ত্যাগ করে।সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, ইব্রাহিম ও তার ছেলেরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। অতীতে তারা বিএনপির একাধিক পরিবারের ওপর বর্বরোচিত নির্যাতন চালিয়েছে। এখন তারা আমার জমি দখলের অপচেষ্টা চালাচ্ছে।

তিনি আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, বিএনপির জন্য আমি আমার জীবন যৌবন উৎসর্গ করেছি। অথচ আজ আমার পরিবারের উপর এমন বর্বর হামলার পরও কয়েকজন নেতা ছাড়া কেউ পাশে দাঁড়ায়নি, যা অত্যন্ত দুঃখজনক।

পরবর্তীতে বিএনপির কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমানের সহযোগিতায় সাইফুল ইসলাম কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তম‚লক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে চাঁদা না দেওয়ায় বিএনপি নেতার উপর আ. লীগ নেতার হামলা!

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত