কেরানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৬ এপ্রিল) সকাল ১০টায় কলাতিয়া ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে কলাতিয়া হাই স্কুল সংলগ্ন এলাকা থেকে গাঁজা সেবনরত অবস্থায় দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলাতিয়া পুলিশ ফাঁড়ির এএসআই (নিঃ) আল আমিন ও তার টিম তাদের আটক করে। পরে দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে মোট দুইটি গাঁজার পুরিয়া উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন; মোঃ রুবেল ও দেলোয়ার।
ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে জরিমানা করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
উপজেলা প্রশাসন জানায়, চলতি মাসে এ পর্যন্ত মাদকবিরোধী অভিযানে মোট ১৮ জনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন