ঢাকার কণ্ঠ
প্রকাশ : সোমবার, ২৭ এপ্রিল ২০২৬। ০৯:০২ মিনিট

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টে আগানগর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের জয়

কেরানীগঞ্জের বেয়ারাতেগুরিয়া ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬-এর এক ম্যাচে আগানগর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় ৮ উইকেটে জয় পেয়েছে।

ম্যাচে আগানগর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের মুখোমুখি হয় নবাবগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজ। টসে জিতে নবাবগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রথমে ব্যাটিং করে ৩৭ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে।

জবাবে আগানগর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় ২৬ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে ১১০ রান করে সহজ জয় তুলে নেয়।

দলের হয়ে জিয়াদ ইবনে মালেক ৪৫ বলে দুর্দান্ত ৬৮ রান করে ম্যাচ সেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ বাশার, আগানগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম এবং বিসিবির ঢাকা জেলা কোচ মোহাম্মদ সায়মুন।

এছাড়া উপস্থিত ছিলেন আগানগর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা বেগম, আগানগর উচ্চ বিদ্যালয় ও আগানগর দুরন্ত একাডেমির কোচ মো. রনি, নবাবগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের কোচ মোহাম্মদ নাহিদ ইসলামসহ প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের জেলা পর্যায়ের কর্মকর্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।

বিষয় : প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট টুর্নামেন্টে আগানগর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের জয়

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

কেরানীগঞ্জের বেয়ারাতেগুরিয়া ক্রিকেট স্টেডিয়ামে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২০২৬-এর এক ম্যাচে আগানগর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় ৮ উইকেটে জয় পেয়েছে।

ম্যাচে আগানগর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের মুখোমুখি হয় নবাবগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজ। টসে জিতে নবাবগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজ প্রথমে ব্যাটিং করে ৩৭ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করে।

জবাবে আগানগর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয় ২৬ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে ১১০ রান করে সহজ জয় তুলে নেয়।

দলের হয়ে জিয়াদ ইবনে মালেক ৪৫ বলে দুর্দান্ত ৬৮ রান করে ম্যাচ সেরা (ম্যান অব দ্য ম্যাচ) নির্বাচিত হন।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ বাশার, আগানগর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম এবং বিসিবির ঢাকা জেলা কোচ মোহাম্মদ সায়মুন।

এছাড়া উপস্থিত ছিলেন আগানগর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনে আরা বেগম, আগানগর উচ্চ বিদ্যালয় ও আগানগর দুরন্ত একাডেমির কোচ মো. রনি, নবাবগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজের কোচ মোহাম্মদ নাহিদ ইসলামসহ প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের জেলা পর্যায়ের কর্মকর্তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত