ঢাকার কণ্ঠ
প্রকাশ : বুধবার, ২৯ এপ্রিল ২০২৬। ০২:০১ মিনিট

কেরানীগঞ্জে ৬৮ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৫

কেরানীগঞ্জে ৬৮ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৫

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

র‌্যাব জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার দক্ষিণ পারগেন্ডারিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. আলমগীর হোসেন ওরফে সালাউদ্দিন (৫০), মো. সজিব (২৭), আশা আক্তার ঝর্ণা (২০), মো. অপু বেপারী ওরফে কুরবান (২৪) এবং মো. খোকন (৫৬)। তাদের মধ্যে চারজন দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকার বাসিন্দা এবং অপরজন মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও এলাকার বাসিন্দা।

অভিযানকালে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আনোয়ার হোসেন জানান, জব্দ করা গুলি পিস্তল ও রিভলবারের। এগুলো বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল। গ্রেফতারকৃতরা ভারতসহ বিভিন্ন স্থান থেকে গুলি সংগ্রহ করে খুচরা বাজারে বিক্রি করত।

তিনি আরও জানান, র‌্যাব সদস্যরা ক্রেতা সেজে তাদের সঙ্গে যোগাযোগ করেন। ৫ রাউন্ড গুলির জন্য ১২ হাজার টাকায় দরদাম চূড়ান্ত হয়। পরে পরিকল্পিত অভিযানে দলটির পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। 

বিষয় : কেরানীগঞ্জ গ্রেফতার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


কেরানীগঞ্জে ৬৮ রাউন্ড গুলিসহ গ্রেফতার ৫

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

র‌্যাব জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার দক্ষিণ পারগেন্ডারিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬৮ রাউন্ড গুলিসহ পাঁচজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. আলমগীর হোসেন ওরফে সালাউদ্দিন (৫০), মো. সজিব (২৭), আশা আক্তার ঝর্ণা (২০), মো. অপু বেপারী ওরফে কুরবান (২৪) এবং মো. খোকন (৫৬)। তাদের মধ্যে চারজন দক্ষিণ কেরানীগঞ্জের খেজুরবাগ এলাকার বাসিন্দা এবং অপরজন মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও এলাকার বাসিন্দা।

অভিযানকালে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আনোয়ার হোসেন জানান, জব্দ করা গুলি পিস্তল ও রিভলবারের। এগুলো বিক্রির উদ্দেশ্যে আনা হয়েছিল। গ্রেফতারকৃতরা ভারতসহ বিভিন্ন স্থান থেকে গুলি সংগ্রহ করে খুচরা বাজারে বিক্রি করত।

তিনি আরও জানান, র‌্যাব সদস্যরা ক্রেতা সেজে তাদের সঙ্গে যোগাযোগ করেন। ৫ রাউন্ড গুলির জন্য ১২ হাজার টাকায় দরদাম চূড়ান্ত হয়। পরে পরিকল্পিত অভিযানে দলটির পাঁচজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। 



ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত