ঢাকার কণ্ঠ
আপডেট : বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬ । ০৯:৩৮ মিনিট

বুড়িগঙ্গায় ভেসে উঠল যুবকের মরদেহ, পরিচয় মেলেনি

ফাইল ছবি

ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। 

আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে নদীর তাওয়াপট্টি ঘাট এলাকায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

নৌপুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বুড়িগঙ্গা নদীর তাওয়াপট্টি ঘাট এলাকা থেকে প্রায় ৩০ বছর বয়সী ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বরিশুর নৌপুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মানিক মৃধা জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে নদীতে ভাসমান মরদেহ দেখতে পান তারা। পরে আশপাশের লোকজনকে মরদেহ দেখানো হলেও কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেননি।

পুলিশ জানায়, মরদেহটির পরনে একটি ট্রাউজার ও টি-শার্ট ছিল। ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে। দীর্ঘসময় পানিতে থাকার কারণে শরীরের চামড়ায় পচন ধরেছে। তবে শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

বিষয় : বুড়িগঙ্গা মরদেহ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বুড়িগঙ্গায় ভেসে উঠল যুবকের মরদেহ, পরিচয় মেলেনি

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

ঢাকার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। 

আজ বৃহস্পতিবার (৭ মে) সকালে নদীর তাওয়াপট্টি ঘাট এলাকায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

নৌপুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বুড়িগঙ্গা নদীর তাওয়াপট্টি ঘাট এলাকা থেকে প্রায় ৩০ বছর বয়সী ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বরিশুর নৌপুলিশের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মানিক মৃধা জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে নদীতে ভাসমান মরদেহ দেখতে পান তারা। পরে আশপাশের লোকজনকে মরদেহ দেখানো হলেও কেউ তার পরিচয় শনাক্ত করতে পারেননি।

পুলিশ জানায়, মরদেহটির পরনে একটি ট্রাউজার ও টি-শার্ট ছিল। ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে। দীর্ঘসময় পানিতে থাকার কারণে শরীরের চামড়ায় পচন ধরেছে। তবে শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত