দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নেই সরকারের মূল লক্ষ্য।
বৃহস্পতিবার (৭ মে) বিকালে কেরানীগঞ্জ ও তেঁতুলঝোড়া এলাকায় সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, “জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে। সেই আস্থার প্রতিদান দিতে দল ও সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উন্নয়ন, সুশাসন এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং দেশের সার্বিক কল্যাণে সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উল্লেখ করে আমানউল্লাহ আমান বলেন, সম্প্রতি বৃষ্টিভেজা আবহাওয়ায় প্রধানমন্ত্রী তার সহধর্মিণীর মাথার ওপর নিজ হাতে ছাতা ধরে হাঁটার দৃশ্যটি দায়িত্ববোধ ও মানবিকতার প্রতীক। তিনি বলেন, “যেভাবে প্রধানমন্ত্রী তার স্ত্রীর মাথার ওপর ছাতা ধরে রেখেছেন, ঠিক একইভাবে তিনি দেশের জনগণের মাথার ওপরও আস্থার ছাতা হয়ে আছেন।”
মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন তিনি। আমানউল্লাহ আমান বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, পুরো সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। পরিবার ভেঙে যায়, তরুণ সমাজ বিপথগামী হয় এবং সামাজিক স্থিতিশীলতা নষ্ট হয়।”
তিনি জানান, ঢাকা-২ আসনে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে এবং এ বিষয়ে প্রশাসনের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদেরও সক্রিয় থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিষয় : আমানউল্লাহ আমান

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন