ঢাকার কণ্ঠ
আপডেট : সোমবার, ১১ মে ২০২৬ । ১২:৫৭ মিনিট

কেরানীগঞ্জ মডেল টাউনে পরিবারকে ফ্ল্যাটচ্যুত করে লুটপাটের অভিযোগ

ঢাকার কেরানীগঞ্জে এক ঔষধ ব্যবসায়ী ও তার পরিবারকে ফ্ল্যাট থেকে বের করে নির্যাতন, মারধর ও ঘরের মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে বাড়ির মালিক আকবর আলী ও তার সহযোগীদের বিরুদ্ধে। 

এ বিষয়ে রোববার (১০ মে) কেরানীগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। 

অভিযোগে ভুক্তভোগী পরিবার জানায়, গতকাল রোববার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে। নির্যাতনের শিকার হন ঔষধ ব্যবসায়ী মো. বদরুজ্জামান দেওয়ান রনি, তার স্ত্রী ও চতুর্থ শ্রেণিতে পড়ুয়া সন্তানসহ পরিবারের সদস্যরা।

অভিযোগ সূত্রে জানা যায়, বাড়ির মালিক মো. আকবর আলীর কাছ থেকে প্রায় ৫১ লাখ ৬০ হাজার টাকায় একটি ফ্ল্যাট কেনার জন্য চুক্তি করেন রনি যার মধ্যে তখনই ২৮ লাখ ২০ হাজার টাকা পরিশোধ করেন তিনি। পরবর্তীতে ২০২৫ সালের জুন মাসে বাকি ২৩ লাখ ৪০ হাজার টাকা পরিশোধ করতে গেলে আকবর টাকা নিতে অস্বীকৃতি জানান এবং ফ্ল্যাটের দলিল বুঝিয়ে না দিয়ে বিভিন্নভাবে হয়রানি শুরু করেন বলে অভিযোগ করা হয়।

ভুক্তভোগীর দাবি, বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় রোববার(১০ মে) বিকেলে আকবর আলী তার সহযোগীদের নিয়ে মো. বদরুজ্জামান দেওয়ান রনির পরিবারে অনুপস্থিতিতে তাদের ফ্ল্যাটের সিসি ক্যামেরা বন্ধ করে ফ্ল্যাটে প্রবেশ করেন।

এ সময় ঘরের আসবাবপত্র, মূল্যবান মালামাল, নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করেন তারা। অভিযোগে বলা হয়, ঘরে থাকা প্রায় ২০ ভরি স্বর্ণ যার আনুমানিক বাজার মূল্য ৪০ লাখ টাকা ও ৫ লাখ টাকা নগদ অর্থ নিয়ে যাওয়া হয়েছে।

ভুক্তভোগী রনি অভিযোগ করেন, “আমরা বিষয়টি টের পেয়ে বাড়ির নিচে গেলে আমি ও আমার স্ত্রীকে মারধর করা হয় এবং আমার পরিবারকে ভয়ভীতি দেখানো হয়েছে। থানায় অভিযোগ দিয়েও কোনো সহযোগিতা পাইনি। থানা থেকে অল্প দূরত্বে এমন ঘটনা ঘটলেও পুলিশ কার্যকর ব্যবস্থা নেয়নি।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় অনেকেই ঘটনাটিকে ন্যাক্কারজনক উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অন্যদিকে অভিযুক্ত আকবর আলীর লোকজন দাবি করেছে, আদালতের নির্দেশনা অনুযায়ী ফ্ল্যাট খালি করা হয়েছে। তবে সংবাদকর্মীদের কাছে তারা আদালতের কোনো কাগজপত্র দেখাতে পারেনি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জ মডেল টাউনে পরিবারকে ফ্ল্যাটচ্যুত করে লুটপাটের অভিযোগ

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত