ঢাকার কণ্ঠ
আপডেট : সোমবার, ১১ মে ২০২৬ । ০৪:২৯ মিনিট

বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে হাসনাবাদ নৌ-পুলিশ।

রোববার (১১ মে) দুপুর ৩টার দিকে হাসনাবাদ এলাকার মনির সাহেব ডগ ইয়ার্ড সংলগ্ন বালুর ড্রেজারের পাশে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর। মরদেহটির পরনে ছিল ব্লু জিন্স প্যান্ট ও অ্যাশ রঙের ফুলহাতা শার্ট। দীর্ঘসময় পানিতে থাকার কারণে শরীরে পচন ধরেছে বলে জানিয়েছে পুলিশ।

হাসনাবাদ নৌ-পুলিশের সাব-ইন্সপেক্টর আবির জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বিষয় : বুড়িগঙ্গা মরদেহ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বুড়িগঙ্গা থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে হাসনাবাদ নৌ-পুলিশ।

রোববার (১১ মে) দুপুর ৩টার দিকে হাসনাবাদ এলাকার মনির সাহেব ডগ ইয়ার্ড সংলগ্ন বালুর ড্রেজারের পাশে নদীতে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা নৌ-পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধার হওয়া ব্যক্তির আনুমানিক বয়স ৪০ বছর। মরদেহটির পরনে ছিল ব্লু জিন্স প্যান্ট ও অ্যাশ রঙের ফুলহাতা শার্ট। দীর্ঘসময় পানিতে থাকার কারণে শরীরে পচন ধরেছে বলে জানিয়েছে পুলিশ।

হাসনাবাদ নৌ-পুলিশের সাব-ইন্সপেক্টর আবির জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত