ঢাকার কণ্ঠ
আপডেট : সোমবার, ১১ মে ২০২৬ । ০৫:৫৫ মিনিট

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ঢাবি ছাত্রলীগ নেতাসহ ২ জন রিমান্ডে

ছবি: ঢাকার কণ্ঠ

শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাছিফ ও তার সঙ্গে থাকা মাইক্রোবাসচালক রুবেল মিয়াকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (১১ মে) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ রিমান্ড চেয়ে শুনানি করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ফারহান তানভীর নাছিফ (২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হলের ২০৯ নম্বর কক্ষের আবাসিক ছাত্র। তিনি হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগে বলা হয়, সরকার কর্তৃক ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার পরও সংগঠনের কার্যক্রম সচল রাখতে তিনি নেতাকর্মীদের নিয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন।

আরও উল্লেখ করা হয়, গত শনিবার ভোর আনুমানিক ৬টা ১০ মিনিটে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে নিষিদ্ধ সংগঠনের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী জড়ো হয়ে সরকারবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের উদ্দেশ্যে উসকানিমূলক স্লোগান দিচ্ছিল। তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কথিত ‘কালো আইন’ বাতিলের দাবিতে স্লোগান দেয় বলে অভিযোগ করা হয়। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে নাছিফ ও রুবেলকে একটি মাইক্রোবাসসহ আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ২০-২৫ জন পালিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ওই ঘটনায় শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

বিষয় : ছাত্রলীগে রিমান্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ঢাবি ছাত্রলীগ নেতাসহ ২ জন রিমান্ডে

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারহান তানভীর নাছিফ ও তার সঙ্গে থাকা মাইক্রোবাসচালক রুবেল মিয়াকে এক দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (১১ মে) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এ আদেশ দেন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামিপক্ষের আইনজীবী তরিকুল ইসলাম রিমান্ডের বিরোধিতা করে জামিন আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ রিমান্ড চেয়ে শুনানি করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ফারহান তানভীর নাছিফ (২৪) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হলের ২০৯ নম্বর কক্ষের আবাসিক ছাত্র। তিনি হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযোগে বলা হয়, সরকার কর্তৃক ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষণার পরও সংগঠনের কার্যক্রম সচল রাখতে তিনি নেতাকর্মীদের নিয়ে নাশকতার পরিকল্পনা করছিলেন।

আরও উল্লেখ করা হয়, গত শনিবার ভোর আনুমানিক ৬টা ১০ মিনিটে টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে নিষিদ্ধ সংগঠনের ২০ থেকে ২৫ জন নেতাকর্মী জড়ো হয়ে সরকারবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচারের উদ্দেশ্যে উসকানিমূলক স্লোগান দিচ্ছিল। তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কথিত ‘কালো আইন’ বাতিলের দাবিতে স্লোগান দেয় বলে অভিযোগ করা হয়। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ অভিযান চালিয়ে নাছিফ ও রুবেলকে একটি মাইক্রোবাসসহ আটক করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ২০-২৫ জন পালিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ওই ঘটনায় শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত