ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে লিটন খান প্রিন্স নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)। ওই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার (১৩ মে) সন্ধ্যায় ডিবি (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন এতথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার লিটন খান প্রিন্স দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর ভাওয়ারভিটি এলাকার আজিজুল খানের ছেলে।
পুলিশ বলছে, গত সোমবার রাতে আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহপুর স্ট্যান্ডে চাঁদাবাজির সময় তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, ‘ইমরান’ লেখা ভুয়া নেমপ্লেট, সাব-ইন্সপেক্টর পদমর্যাদার ভুয়া র্যাঙ্কব্যাজ এবং ৪ হাজার ৫৬৪ টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন