ঢাকার কণ্ঠ
আপডেট : শনিবার, ১৬ মে ২০২৬ । ০১:৫৫ মিনিট

শত কেজি গাঁজাসহ কেরানীগঞ্জের মাদক ব্যবসায়ী সোহান হোসেন গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জ থানাধীন এলাকায় প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১০০ কেজি গাঁজাসহ মো. সোহান হোসেন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।  

আজ শনিবার (১৬ মে) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন।

র্যাব জানায়, হবিগঞ্জ থেকে একটি বড় গাঁজার চালান কেরানীগঞ্জের গোলামবাজার এলাকায় আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ কাভার ভ্যান জব্দ করা হয়েছে।

আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার গোলামবাজার এলাকায় একটি পিকআপ কাভার ভ্যান তল্লাশি করে ১০০ কেজি গাঁজাসহ সোহান হোসেনকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ ১২ হাজার ৯৫০ টাকা এবং ৪১টি প্লাস্টিকের বস্তাভর্তি রাবার জব্দ করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত কাভার ভ্যানটিও জব্দ করে র্যাব।

গ্রেপ্তার সোহান হোসেন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার কাজ শেষ হওয়ায় মাত্র তাকে আদালতে পাঠানো হবে বলে। 

বিষয় : মাদক ব্যবসায়ী গাজা উদ্ধার কেরানীগঞ্জ মাদক ব্যবসায়িক গ্রেপ্তার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

শত কেজি গাঁজাসহ কেরানীগঞ্জের মাদক ব্যবসায়ী সোহান হোসেন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

ঢাকার কেরানীগঞ্জ থানাধীন এলাকায় প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১০০ কেজি গাঁজাসহ মো. সোহান হোসেন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।  

আজ শনিবার (১৬ মে) র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন।

র্যাব জানায়, হবিগঞ্জ থেকে একটি বড় গাঁজার চালান কেরানীগঞ্জের গোলামবাজার এলাকায় আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ কাভার ভ্যান জব্দ করা হয়েছে।

আজ শনিবার ভোর সাড়ে ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার গোলামবাজার এলাকায় একটি পিকআপ কাভার ভ্যান তল্লাশি করে ১০০ কেজি গাঁজাসহ সোহান হোসেনকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ ১২ হাজার ৯৫০ টাকা এবং ৪১টি প্লাস্টিকের বস্তাভর্তি রাবার জব্দ করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত কাভার ভ্যানটিও জব্দ করে র্যাব।

গ্রেপ্তার সোহান হোসেন দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদক সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার কাজ শেষ হওয়ায় মাত্র তাকে আদালতে পাঠানো হবে বলে। 

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত