ঢাকার কণ্ঠ
আপডেট : মঙ্গলবার, ১৯ মে ২০২৬ । ০৮:১৬ মিনিট

কেরানীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন: দুই কারখানাকে এক লাখ জরিমানা

ছবি: ঢাকার কণ্ঠ

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত ও প্যাকেজিং করার অভিযোগে দু'টি কারখানায় এক লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৯ মে) আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

ছবি: ঢাকার কণ্ঠ

অভিযানে শাক্তা ইউনিয়নের হামজা ডার্মিসিলি সেমাই কারখানার ম্যানেজার রুবেল এবং মালঞ্চ এলাকার মিতালী সেমাই কারখানার ম্যানেজার মোহাম্মদ মনির হোসেনকে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুতের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুকের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া। এ সময় র‍্যাব-১০ এর একটি দল সার্বিক সহযোগিতা করেছেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্সবিহীনভাবে যত্রতত্র সেমাই কারখানা গড়ে উঠছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই অবৈধভাবে গড়ে ওঠা এসব কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বিষয় : ইউএনও উমর ফারুক কেরানীগঞ্জ সেমাই কারখানা জরিমানা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন: দুই কারখানাকে এক লাখ জরিমানা

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুত ও প্যাকেজিং করার অভিযোগে দু'টি কারখানায় এক লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৯ মে) আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

ছবি: ঢাকার কণ্ঠ

অভিযানে শাক্তা ইউনিয়নের হামজা ডার্মিসিলি সেমাই কারখানার ম্যানেজার রুবেল এবং মালঞ্চ এলাকার মিতালী সেমাই কারখানার ম্যানেজার মোহাম্মদ মনির হোসেনকে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই প্রস্তুতের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুকের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া। এ সময় র‍্যাব-১০ এর একটি দল সার্বিক সহযোগিতা করেছেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ ও লাইসেন্সবিহীনভাবে যত্রতত্র সেমাই কারখানা গড়ে উঠছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই অবৈধভাবে গড়ে ওঠা এসব কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত