ঢাকার কণ্ঠ
আপডেট : বুধবার, ২০ মে ২০২৬ । ০৭:১০ মিনিট

কেরানীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

“প্রতিকার নয়, প্রতিরোধই দুর্নীতি দমনের সর্বোত্তম পথ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (২০ মে) বুধবার বিকেলে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কেরানীগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. উমর ফারুক। তিনি তার বক্তব্যে বলেন, “দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা ও নৈতিক শিক্ষার বিস্তার। তরুণদের অংশগ্রহণই ভবিষ্যতে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর উপসহকারী পরিচালক উজ্জ্বল কুমার রায় এবং কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেদৌরা শিমুল। সঞ্চালনায় ছিলেন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন।

বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে শিক্ষার্থী ও তরুণদের এগিয়ে আসতে হবে। সচেতন নাগরিক সমাজ গঠন ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয়।

শেষে বিজয়ী বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিষয় : ইউএনও উমর ফারুক পুরস্কার বিতরণ বিতর্ক প্রতিযোগিতা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

“প্রতিকার নয়, প্রতিরোধই দুর্নীতি দমনের সর্বোত্তম পথ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকার কেরানীগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (২০ মে) বুধবার বিকেলে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কেরানীগঞ্জের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী সচেতনতা সৃষ্টি এবং নৈতিক মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. উমর ফারুক। তিনি তার বক্তব্যে বলেন, “দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, প্রয়োজন সামাজিক সচেতনতা ও নৈতিক শিক্ষার বিস্তার। তরুণদের অংশগ্রহণই ভবিষ্যতে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-২ এর উপসহকারী পরিচালক উজ্জ্বল কুমার রায় এবং কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন মোল্লা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেদৌরা শিমুল। সঞ্চালনায় ছিলেন কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন।

বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে শিক্ষার্থী ও তরুণদের এগিয়ে আসতে হবে। সচেতন নাগরিক সমাজ গঠন ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয়।

শেষে বিজয়ী বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত