ঢাকার কণ্ঠ
আপডেট : শুক্রবার, ২২ মে ২০২৬ । ০৩:২৩ মিনিট

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীর মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী গোলাম মোস্তফা (৫৫) মৃত্যু বরণ করেছেন। 

কেন্দ্রীয় কারাগারের বিপরীতে বাঘৈর কাঁচাবাজারের সামনে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

নিহত গোলাম মোস্তফা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বন্ধনহোলা গ্রামের বাসিন্দা এবং মো. কালাম উদ্দিনের ছেলে। তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

সহকর্মী কারারক্ষী মো. আরমান জানান, দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন গোলাম মোস্তফা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

বিষয় : কারারক্ষীর মৃত্যু কেরানীগঞ্জে কারাগারে সামনে মৃত্যু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষীর মৃত্যু

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

ঢাকার কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কেন্দ্রীয় কারাগারের প্রধান কারারক্ষী গোলাম মোস্তফা (৫৫) মৃত্যু বরণ করেছেন। 

কেন্দ্রীয় কারাগারের বিপরীতে বাঘৈর কাঁচাবাজারের সামনে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

নিহত গোলাম মোস্তফা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বন্ধনহোলা গ্রামের বাসিন্দা এবং মো. কালাম উদ্দিনের ছেলে। তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে প্রধান কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

সহকর্মী কারারক্ষী মো. আরমান জানান, দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন গোলাম মোস্তফা। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত