ঢাকার কণ্ঠ
আপডেট : শনিবার, ২৩ মে ২০২৬ । ০২:৫১ মিনিট

ঈদ উপলক্ষে কেরানীগঞ্জে বিভিন্ন পশুর হাটে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

ছবি: ঢাকার কণ্ঠ

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে বিভিন্ন পশুর হাট পরিদর্শন এবং ঈদযাত্রা নিবিঘ্ন করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) -১০।

শনিবার (২৩) বিশেষ এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সিনিঃ সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এতথ্য প্রকাশ করেন। 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং ঈদের ছুটি শেষে ঢাকামুখী বিভিন্ন পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিতকল্পে র‍্যাব বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা ও ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে কাজ করছে। রাজধানী সংলগ্ন কেরাণীগঞ্জ এলাকার বিভিন্ন পশুর হাট পরিদর্শন করেন র‍্যাব-১০। এসময় হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, যানজট নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জাল টাকা শনাক্তকরণ কার্যক্রম এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়। ঈদকে কেন্দ্র করে পশুর হাটসমূহে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে র‍্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। হাট এলাকায় ছিনতাই, জাল টাকা লেনদেন, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির তৎপরতা রোধে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিসহ পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল ও সাধারণ মানুষের নিরাপদ কেনাবেচা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে র‍্যাব-১০ কাজ করছে।

আরও বলা হয়, হাটে আগত ক্রেতা-বিক্রেতা ও সাধারণ জনগণকে সতর্কতার সঙ্গে লেনদেন সম্পন্ন করার জন্য এবং যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ র‍্যাব সদস্য বা আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো।

এছাড়াও ভ্রমণকালে নিজ ও পরিবারের সদস্যদের নিরাপত্তা বিবেচনায় রেখে জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত যাত্রী হয়ে বাসের ছাদে কিংবা ট্রাক, পিকআপসহ অন্যান্য পণ্যবাহী যানবাহনে একই সঙ্গে লঞ্চ-স্টিমার-স্পিডবোটসহ অন্যান্য নৌযানে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হল। ট্রেন যাত্রীদের প্রতি ট্রেনের ছাদে, বাফারে, পাদানিতে ও ইঞ্জিনে ঝুঁকিপূর্ণ ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হল। অপরিচিত কোন ব্যক্তির কাছ থেকে খাবার কিংবা পানীয় গ্রহণ থেকে বিরত থাকার জন্য পরামর্শ প্রদান করা হল। সর্বোপরি ঈদ কেন্দ্রিক ছুটিতে বিভিন্ন পেশাজীবী মানুষের যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিতকরণ, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-১০ এর দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোল টিম ও সাদা পোশাকে র‍্যাব সদস্যরা নিরবিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা জোরদারে নিয়োজিত থাকবে।

বিষয় : কেরানীগঞ্জ পশুর হাট কেরানীগঞ্জ র্যান-১০

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ঈদ উপলক্ষে কেরানীগঞ্জে বিভিন্ন পশুর হাটে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

featured Image

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত