ঢাকার কণ্ঠ

কক্সবাজারে আদালতে হাজিরা দিতে এসে দু'পক্ষের গুলিবর্ষণ, পিস্তলসহ আটক ১

কক্সবাজারে মামলায় হাজিরা দিতে আসা লিয়াকত আলী মেম্বারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন এবং পিস্তলসহ ১জনকে আটক করছে পুলিশ। 

রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়, খুনসহ লিয়াকতও বহু মামলার আসামি এবং কক্সবাজার ঝিলংজা বিএনপির বিতর্কিত নেতা গুলিবিদ্ধ মঈন উদ্দিন লিয়াকত আলী মেম্বারের চাচাতো ভাই। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিস্তলসহ আটক জিয়াউল হক জিয়া ঈদগাঁও কালিরছড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে একটা পিস্তল, চার রাউন্ড গুলি, দুইটা ম্যাগাজিন, ছয়টা গুলির খোসা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী।

তিনি বলেন, “প্রাথমিকভাবে জানতে পারি, পূর্বশত্রুতার জেরে লিয়াকত আলী মেম্বারের প্রতিপক্ষরা তার উপর গুলি চালিয়েছে। কিন্তু গুলি তার গায়ে না লেগে পাশে থাকা তার চাচাতো ভাই মঈন উদ্দিনের গায়ে লেগেছে। ঘটনা তদন্তের জন্য এই মুহূর্তে প্রতিপক্ষের নাম প্রকাশ করা যাচ্ছে না। এ ঘটনায় জিয়াউল হক জিয়া নামের একজনকে পিস্তলসহ আটক করা হয়। কক্সবাজারের ঈদগাঁও কালিরছড়া তার বাড়ি হলেও সে রোহিঙ্গা বলে জানা গেছে।"

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত মেম্বার মামলায় হাজিরা দিতে আদালতে আসেন সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় দর্বত্তরা। লিয়াকত

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার মামলায় হাজিরা দিতে আদালতে আসেন। এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। লিয়াকত আলী সরে গেলে গুলিটি পাশে থাকা এক ব্যক্তির শরীরে বিদ্ধ হয়। তাকে গুরুতর অবস্থায় উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. অহিদুর রহমান জানান, আটক ব্যক্তির কাছ থেকে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

বিষয় : আদালতে গুলিবর্ষণ কক্সবাজার আদালত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কক্সবাজারে আদালতে হাজিরা দিতে এসে দু'পক্ষের গুলিবর্ষণ, পিস্তলসহ আটক ১

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

কক্সবাজারে মামলায় হাজিরা দিতে আসা লিয়াকত আলী মেম্বারকে লক্ষ্য করে গুলি চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন এবং পিস্তলসহ ১জনকে আটক করছে পুলিশ। 

রবিবার (২৪ মে) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার জেলা জজ আদালত প্রাঙ্গণে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানাযায়, খুনসহ লিয়াকতও বহু মামলার আসামি এবং কক্সবাজার ঝিলংজা বিএনপির বিতর্কিত নেতা গুলিবিদ্ধ মঈন উদ্দিন লিয়াকত আলী মেম্বারের চাচাতো ভাই। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পিস্তলসহ আটক জিয়াউল হক জিয়া ঈদগাঁও কালিরছড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে একটা পিস্তল, চার রাউন্ড গুলি, দুইটা ম্যাগাজিন, ছয়টা গুলির খোসা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী।

তিনি বলেন, “প্রাথমিকভাবে জানতে পারি, পূর্বশত্রুতার জেরে লিয়াকত আলী মেম্বারের প্রতিপক্ষরা তার উপর গুলি চালিয়েছে। কিন্তু গুলি তার গায়ে না লেগে পাশে থাকা তার চাচাতো ভাই মঈন উদ্দিনের গায়ে লেগেছে। ঘটনা তদন্তের জন্য এই মুহূর্তে প্রতিপক্ষের নাম প্রকাশ করা যাচ্ছে না। এ ঘটনায় জিয়াউল হক জিয়া নামের একজনকে পিস্তলসহ আটক করা হয়। কক্সবাজারের ঈদগাঁও কালিরছড়া তার বাড়ি হলেও সে রোহিঙ্গা বলে জানা গেছে।"

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত মেম্বার মামলায় হাজিরা দিতে আদালতে আসেন সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় দর্বত্তরা। লিয়াকত

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার মামলায় হাজিরা দিতে আদালতে আসেন। এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। লিয়াকত আলী সরে গেলে গুলিটি পাশে থাকা এক ব্যক্তির শরীরে বিদ্ধ হয়। তাকে গুরুতর অবস্থায় উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. অহিদুর রহমান জানান, আটক ব্যক্তির কাছ থেকে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত