ঢাকার কণ্ঠ
আপডেট : বুধবার, ০৩ জুন ২০২৬ । ০৫:১০ মিনিট

কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

ঢাকার কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেল ৩টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কারাগারের সামনে একদল সড়ক পরিচ্ছন্নতাকর্মী ও শ্রমিক রাস্তার পাশে এবং একটি কর্মযানে অবস্থান করছিলেন। এ সময় মাওয়া থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কর্মযানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে যানটি প্রায় ৫০ ফুট দূরে ছিটকে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মাহফুজ (৩৫) ও জামাল (৩৬) নামে দুই পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়। আহত হন চান মিয়া (৪০), সেলিম (৩৫), বরকত (৩২) ও জসিম (৩৫)। আহতদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বাসের কয়েকজন যাত্রী অভিযোগ করেন, চালক মোবাইল ফোন ব্যবহার করছিলেন এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

হাসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

ঢাকার কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় দুই পরিচ্ছন্নতাকর্মী নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার বিকেল ৩টার দিকে রাজেন্দ্রপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কারাগারের সামনে একদল সড়ক পরিচ্ছন্নতাকর্মী ও শ্রমিক রাস্তার পাশে এবং একটি কর্মযানে অবস্থান করছিলেন। এ সময় মাওয়া থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কর্মযানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে যানটি প্রায় ৫০ ফুট দূরে ছিটকে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই মাহফুজ (৩৫) ও জামাল (৩৬) নামে দুই পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়। আহত হন চান মিয়া (৪০), সেলিম (৩৫), বরকত (৩২) ও জসিম (৩৫)। আহতদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বাসের কয়েকজন যাত্রী অভিযোগ করেন, চালক মোবাইল ফোন ব্যবহার করছিলেন এবং বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পুলিশ আহতদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

হাসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুর মোহাম্মদ জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত