ঢাকার কণ্ঠ
প্রকাশ : রোববার, ০৭ জুন ২০২৬। ০১:৩৪ মিনিট

দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ইউনিয়ন আ. লীগের সাংস্কৃতিক সম্পাদক গ্রেফতার

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি, দক্ষিণ)।

শনিবার (৬ জুন) রাত ৮টা ৫৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দড়িগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম আঃ আজিজ (৬৬)। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের দড়িগাঁও এলাকার মৃত আলিম উদ্দীনের ছেলে। স্থানীয়ভাবে তিনি বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জাহিদুল ইসলাম খান-এর সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন-এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) ঝন্টু চক্রবর্তীসহ ডিবির একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করে।

অভিযান শেষে গ্রেফতারকৃত সন্দেহভাজন আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণ কেরানীগঞ্জে বিশেষ অভিযানে ইউনিয়ন আ. লীগের সাংস্কৃতিক সম্পাদক গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি, দক্ষিণ)।

শনিবার (৬ জুন) রাত ৮টা ৫৫ মিনিটে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দড়িগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম আঃ আজিজ (৬৬)। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের দড়িগাঁও এলাকার মৃত আলিম উদ্দীনের ছেলে। স্থানীয়ভাবে তিনি বাস্তা ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীন-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (জেলা গোয়েন্দা শাখা) জাহিদুল ইসলাম খান-এর সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ)-এর অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম সুমন-এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) ঝন্টু চক্রবর্তীসহ ডিবির একটি চৌকস দল অভিযানটি পরিচালনা করে।

অভিযান শেষে গ্রেফতারকৃত সন্দেহভাজন আসামিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেফতারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত