ঢাকার কণ্ঠ
প্রকাশ : মঙ্গলবার, ০৯ জুন ২০২৬। ০৪:২৩ মিনিট

কেন্দ্রীয় কারাগারে বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঢামেকে মৃত্যু

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি আরিফ মিয়া (৪৪) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেলের একটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ৫ জুন কারাগার থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় তাকে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক জানান, কারারক্ষীরা অসুস্থ অবস্থায় ওই বন্দিকে গত ৫ জুন  হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যায় তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কারাসূত্রে জানা যায়, আরিফের বাড়ি নরসিংদীর পলাশ থানার কালিমপুর গ্রামে। তিনি পলাশ থানার হত্যা মামলার  মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তার বাবার নাম আলেক মিয়া। তার কয়েদী নম্বর ৩৭৭০/এ।

বিষয় : আসামির মৃত্যু কারাগারে মৃত্যু কেন্দ্রীয় কারাগার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

কেন্দ্রীয় কারাগারে বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঢামেকে মৃত্যু

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দি আরিফ মিয়া (৪৪) নামে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেলের একটি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ৫ জুন কারাগার থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় তাকে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক জানান, কারারক্ষীরা অসুস্থ অবস্থায় ওই বন্দিকে গত ৫ জুন  হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যায় তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কারাসূত্রে জানা যায়, আরিফের বাড়ি নরসিংদীর পলাশ থানার কালিমপুর গ্রামে। তিনি পলাশ থানার হত্যা মামলার  মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তার বাবার নাম আলেক মিয়া। তার কয়েদী নম্বর ৩৭৭০/এ।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত