ঢাকার কণ্ঠ
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ । ০১:১১ মিনিট

নারী ও শিশু উন্নয়নে ৫,১৯৬ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব আসতে পারে

নারীর ক্ষমতায়নকে উন্নয়নের অন্যতম নির্দেশক হিসেবে বিবেচনা করে নারী ও শিশুর সুরক্ষা জোরদারে একগুচ্ছ কর্মসূচি হাতে নিচ্ছে সরকার। 

আধুনিক শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের মাধ্যমে নারীদের স্বনির্ভরতা নিশ্চিত এবং শিশুদের নিরাপদ শৈশব গড়ে তোলাই এসব উদ্যোগের মূল লক্ষ্য।

এনবিআর সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ৫ হাজার ১৯৬ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। এই বরাদ্দের আওতায় নারী ও শিশু উন্নয়নে বিভিন্ন নতুন ও চলমান কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

কর্মজীবী নারীদের সহায়তায় প্রথম ধাপে ২০টি আধুনিক দিবাযত্ন কেন্দ্র স্থাপন করা হবে এবং পরবর্তী ধাপে আরও ৬০টি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া বিদেশ ফেরত নারী শ্রমিকদের পুনর্বাসন ও তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারের ভিজিডব্লিউবি (Vulnerable Women Benefit) কর্মসূচির আওতায় বর্তমানে ১০ লাখ ৪০ হাজার নারীকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে, যা তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে ‘কুইক রেসপন্স টিম’ আরও শক্তিশালী করা হচ্ছে। পাশাপাশি পথশিশু ও ঝুঁকিপূর্ণ শিশুদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের উদ্যোগও অব্যাহত রয়েছে।

এছাড়া সুবিধাবঞ্চিত ও বিপন্ন শিশুদের সুরক্ষায় দেশের ১৭টি জেলায় বর্তমানে ৩৩টি ‘সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র’ পরিচালিত হচ্ছে, যা তাদের নিরাপদ আশ্রয় ও উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে।

বিষয় : বাজেট ২০২৬–২৭ বাজেট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

নারী ও শিশু উন্নয়নে ৫,১৯৬ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব আসতে পারে

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

নারীর ক্ষমতায়নকে উন্নয়নের অন্যতম নির্দেশক হিসেবে বিবেচনা করে নারী ও শিশুর সুরক্ষা জোরদারে একগুচ্ছ কর্মসূচি হাতে নিচ্ছে সরকার। 

আধুনিক শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের মাধ্যমে নারীদের স্বনির্ভরতা নিশ্চিত এবং শিশুদের নিরাপদ শৈশব গড়ে তোলাই এসব উদ্যোগের মূল লক্ষ্য।

এনবিআর সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জন্য ৫ হাজার ১৯৬ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। এই বরাদ্দের আওতায় নারী ও শিশু উন্নয়নে বিভিন্ন নতুন ও চলমান কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

কর্মজীবী নারীদের সহায়তায় প্রথম ধাপে ২০টি আধুনিক দিবাযত্ন কেন্দ্র স্থাপন করা হবে এবং পরবর্তী ধাপে আরও ৬০টি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া বিদেশ ফেরত নারী শ্রমিকদের পুনর্বাসন ও তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারের ভিজিডব্লিউবি (Vulnerable Women Benefit) কর্মসূচির আওতায় বর্তমানে ১০ লাখ ৪০ হাজার নারীকে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে, যা তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে ‘কুইক রেসপন্স টিম’ আরও শক্তিশালী করা হচ্ছে। পাশাপাশি পথশিশু ও ঝুঁকিপূর্ণ শিশুদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের উদ্যোগও অব্যাহত রয়েছে।

এছাড়া সুবিধাবঞ্চিত ও বিপন্ন শিশুদের সুরক্ষায় দেশের ১৭টি জেলায় বর্তমানে ৩৩টি ‘সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র’ পরিচালিত হচ্ছে, যা তাদের নিরাপদ আশ্রয় ও উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত