ঢাকার কণ্ঠ
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ । ০৩:৩৯ মিনিট

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বৃদ্ধি পাচ্ছে ভাতা

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ৫ হাজার টাকা করে বাড়ানোর প্রস্তাব আসতে পারে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রস্তাব অনুযায়ী, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের মাসিক ভাতা বৃদ্ধি পেয়ে বীরশ্রেষ্ঠদের জন্য ৪০ হাজার টাকা, বীর উত্তমদের জন্য ৩০ হাজার টাকা এবং বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবপ্রাপ্তদের জন্য ২৫ হাজার টাকা হতে পারে।

তবে সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ২০ হাজার টাকাই অপরিবর্তিত থাকতে পারে বলে জানা গেছে।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য মাসিক ২০ হাজার টাকা এবং আহতদের এ, বি ও সি ক্যাটাগরি অনুযায়ী যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকার ভাতা বহাল থাকতে পারে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আগামী অর্থবছরে মোট ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হতে পারে। গত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ১ লাখ ২৬ হাজার ৭৩১ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে মুক্তিযোদ্ধা ও সামাজিক নিরাপত্তা খাতের সুবিধাভোগীদের জন্য বরাদ্দ বৃদ্ধি সরকারের কল্যাণমূলক উদ্যোগকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিষয় : বাজেট মুক্তিযোদ্ধাদের ভাতা জাতীয় রাজস্ব বোর্ড

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
ঢাকার কণ্ঠ

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের বৃদ্ধি পাচ্ছে ভাতা

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ৫ হাজার টাকা করে বাড়ানোর প্রস্তাব আসতে পারে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রস্তাব অনুযায়ী, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের মাসিক ভাতা বৃদ্ধি পেয়ে বীরশ্রেষ্ঠদের জন্য ৪০ হাজার টাকা, বীর উত্তমদের জন্য ৩০ হাজার টাকা এবং বীর বিক্রম ও বীর প্রতীক খেতাবপ্রাপ্তদের জন্য ২৫ হাজার টাকা হতে পারে।

তবে সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ২০ হাজার টাকাই অপরিবর্তিত থাকতে পারে বলে জানা গেছে।

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য মাসিক ২০ হাজার টাকা এবং আহতদের এ, বি ও সি ক্যাটাগরি অনুযায়ী যথাক্রমে ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকার ভাতা বহাল থাকতে পারে।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আগামী অর্থবছরে মোট ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হতে পারে। গত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ১ লাখ ২৬ হাজার ৭৩১ কোটি টাকা।

প্রস্তাবিত বাজেটে মুক্তিযোদ্ধা ও সামাজিক নিরাপত্তা খাতের সুবিধাভোগীদের জন্য বরাদ্দ বৃদ্ধি সরকারের কল্যাণমূলক উদ্যোগকে আরও শক্তিশালী করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ঢাকার কণ্ঠ

সম্পাদক: লিটন মাহমুদ
প্রধান সম্পাদক: মো: আল-আমীন (পনির)
নির্বাহী সম্পাদক: শেখ ফরিদ

কপিরাইট © ২০২৫ ঢাকার কণ্ঠ সর্বস্বত্ব সংরক্ষিত